1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেমের সম্পর্কের পর নির্মম হত্যাকাণ্ড! ১৮ বছর পর মিলল জাহাঙ্গীর শেখ হত্যার বিচার ১ মাস পর পুলিশি তৎপরতায় সিলেট থেকে উদ্ধার নিখোঁজ ২ শিশু চলনবিল রিং জালে সয়লাব: ধ্বংস হচ্ছে মা ও পোনা মাছ, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ 

তাড়াশে শ্রেণিকক্ষে ঘুমানোয় পাঠদান ব্যাহত,প্রতিবাদ করায় এক শিক্ষককে মারধর করেন আরেক শিক্ষক

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১২৬ বার পঠিত

সাব্বির মির্জা,তাড়াশ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে বিষমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী দুই শিক্ষক সহোদর ভাই দেবেন্দ্র কুমার মাহাতো ও বিশ্বনাথ মাহাতো পাঠদানের সময় শ্রেণিকক্ষে ঘুমিয়ে পড়েন। তাদের এ সমস্যা দীর্ঘদিনের। এতে ছাত্রছাত্রীর পড়ালেখা চরমভাবে ব্যাহত হচ্ছে।

আজ রবিবার (৯ জুন) ঐ বিদ্যালয়ের আরেক সহকারী শিক্ষক সুশীল কুমার মাহাতো শ্রেণিকক্ষে ঘুমাতে নিষেধ করেন। তাতেই দুই শিক্ষক সহদর ভাই দেবেন্দ্র কুমার ও বিশ্বনাথ মিলে বেধরক পেটান শিক্ষক সুশীল কুমার কে।

এদিকে বিষমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্রনাথ মাহাতো মারধরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি দেবেন্দ্র কুমার মাহাতোকে সুশীল কুমার মাহাতোর সার্টের কলার চেপে ধরে থাকতে দেখি। সেসময় দেবেন্দ্র কুমার মাহাতোর ভাই বিশ^নাথ মাহাতো সুশীল কুমার মাহাতোকে কিলঘুষি ও লাথি মারতে থাকেন।

অপরদিকে শিক্ষক সুশীল কুমার মাহাতো বলেন, ১৯৮৯ সালে বিষমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত। দেবেন্দ্র কুমার মাহাতো সহকারী শিক্ষক হিসাবে রয়েছেন প্রতিষ্ঠাকালীন সময় থেকে। বিশ^নাথ মাহাতো রয়েছেন ২০১৬ সাল থেকে। বিদ্যালয়ে যোগদানের পর থেকে দুই ভাই শ্রেণিকক্ষে ঘুমান। এতে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে। এ নিয়ে বিগত বছরগুলোয় বেশ কয়েকবার বিদ্যালয় কর্তৃক উপজেলা শিক্ষা অফিস বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

বিষমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সত্যবতী, অনুরাধা, চৈতি ও দিপান্তর বলেন, আমরা পড়া দেওয়ার জন্য টেবিলের সামনে দাড়িয়ে থাকি। তখনও স্যার ঘুমান!বিষমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রবীণ কুমার মাহাতো বলেন, শিক্ষক হয়ে আরেকজন শিক্ষকের গায়ে হাত তোলা উচিত হয়নি।

সহোদর ভাইয়ের এহেন আচরণে ক্লাস করা বাদ দিয়ে অধিকাংশ শিক্ষার্থী ভয়ে বিদ্যালয় থেকে বাড়িতে চলে যায়।বিষমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী দুই শিক্ষক সহদর ভাই দেবেন্দ্র কুমার মাহাতো ও বিশ্বনাথ মাহাতো বলেন, আমরা বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়েছি। নিয়মিত ওষুধ খাচ্ছি।

আগের থেকে ঘুম একটু কমেছে। মারধরের বিষয়ে বিশ্বনাথ মাহাতো বলেন, আমার ভাই দেবেন্দ্র কুমার মাহাতো টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। সহকারী শিক্ষক সুশীল কুমার মাহাতো মোবাইল ফোনে সেই ছবি তোলেন। এতে আমার রাগ হয়। পরে উভয়ের মধ্যে তর্কের এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে।জানা গেছে, মারধরের শিকার সহকারী শিক্ষক সুশীল কুমার মাহাতো বুকের বাম পাশে গুরুতর আঘাত পেয়েছেন।

তিনি তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসাসেবা নিয়েছেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুসাব্বির হোসেন খান বলেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিলো। মারধরের শিকার সহকারী শিক্ষক সুশীল কুমার মাহাতোকে আইনী ব্যবস্থা গ্রহন করার পরামর্শ দেওয়া হয়েছে। আমাদেরও তদন্ত কমিটি হবে। পরে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, মৌখিকভাবে মারধরের বিষয়ে জেনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park