1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

তাড়া‌শের কামার পল্লী রা‌তেও ঘুমায় না, টুংটাং শ‌ব্দে মুখ‌রিত থা‌কে

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

সাব্বির মির্জা,তাড়াশ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়া‌শের কামার পল্লীর কা‌রিগররা ব‌্যস্ত সময় পার কর‌ছেন। যে‌হেতু আর ক‌য়েক‌দিন প‌রেই ঈদুল আযহা তাই ঈ‌দের চা‌হিদার কথা বি‌বেচনা ক‌রে চাপা‌তি, চাকু, ব‌টিসহ লোহার সরঞ্জাম তৈরী‌তে ব‌্যস্ত সময় কাটা‌চ্ছেন। বছ‌রের এই সময়টায় চা‌হিদা বেশী থাকায়, কামাররা ভা‌লো উপার্জন ক‌রে থা‌কেন। যে‌হেতু কোরবা‌নির পশু কাটাকা‌টি‌তে চাই চাপা‌তি, ধারা‌লো চাকু, ব‌টি। কয়লার চুলার দগদ‌গে আগু‌নে গরম লোহার পিটা‌পি‌টি‌তে টুংটাং শ‌ব্দে মুখর হ‌য়ে উঠে‌ছে তাড়াশ উপ‌জেলার কামারশালা গু‌লো।

কোরবা‌নির ঈদ এ‌লে আশায় বুক বাঁ‌ধে তারা, কারণ এসময় তা‌দের বাড়‌তি আয় হয়। কোরবা‌নির সময় পশু জবাই ও কাটাকু‌টি জন‌্য লোহার তৈরী চাকু, ব‌টি, চাপা‌তির প্রয়োজন হয়। তাই এসব জি‌নি‌সের চা‌হিদাও বে‌ড়ে যায় বহু গুন, সঙ্গত কার‌নে এইসব জি‌নিস তৈরী করার জন‌্য কামার‌দের দম ফেলার ফুসরত থা‌কে না। চাপা‌তি প্রতি পিস বি‌ক্রি হয় ৫০০ থে‌কে ৮০০ টাকা, ব‌টি ৩০০ থে‌কে ৪৫০ টাকা, ছু‌রি ১৫০ থে‌কে ২০০ টাকা। আবার কেউবা পু‌রো‌নো চাকু, বাট‌‌িতে শান দেয়ার জন‌্য কামার‌দের শরনাপন‌্য হ‌চ্ছেন। তাড়াশ উপ‌জেলার ৮ টি ইউ‌নিয়ন ও ১ টি পৌরসভায় র‌য়ে‌ছে অ‌নেকগু‌লো কামারশালা।

কা‌জের ব‌্যস্ততা সম্প‌র্কে পৌর সদ‌রের মা‌নিক কামার ব‌লেন, সারা বছর খুব একটা কাজ কর্ম থা‌কেনা। ঈ‌দের এই সময়টার জন‌্য আমরা অ‌পেক্ষায় থা‌কি। কারন এই সম‌য়ে আমরা বাড়‌তি কিছু আয় ক‌রি যা দি‌য়ে সারা বছ‌রের সংসারের অন‌্য খরচ মেটাই। প্রায় সকল গ্রাহকই শেষ সময় এ‌সে চাপ দেয়, ত‌বে য‌দি তারা কিছু‌দিন আগ থে‌কে আস‌তেন তাহ‌লে আমা‌দের সু‌বি‌ধে হ‌তো। বর্তমা‌নে দি‌নে রা‌তে সমান ভা‌বে কাজ কর‌ছি, নাওয়া খাওয়ার সময়ও পা‌চ্ছি না! তারপ‌রও প‌রিবা‌রের কথা চিন্তা ক‌রে ঈ‌দের আ‌গের রাত পর্যন্ত এভা‌বে কাজ ক‌রে যাব।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park