1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ইসলামী যুব আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ওসির বাড়িতে ডাকাতি, মালামাল লুট

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৯৩ বার পঠিত

সাব্বির মির্জা,তাড়াশ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো সেলিম চৌধুরী । তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের বানিবাহু গ্রামে। গতকাল শনিবার দিবাগত রাতে মুখোশধারী একদল ডাকাত বাড়িতে প্রবেশ করে তার বড় ভাই ব্যবসায়ী আব্দুল হাই চৌধুরীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নিয়ে যায়।

তাড়াশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, নজরুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ঘটনার রহস্য উদঘাটনসহ  জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ কর্মকর্তা সেলিম চৌধুরীর বড় ভাই ব্যবসায়ী আব্দুল হাই চৌধুরী বলেন, তিনি প্রতিদিনের মতো রাতে ঘুমিয়ে ছিলেন। রাত ২ টার দিকে ১০-১২ জনের একটি মুখোশ ধারী ডাকাত দল ঘরে প্রবেশ করে। এ সময় তাকে দেখামাত্র ডান হাতে ছুরিকাঘাত করে আহত করেন ডাকাত দলের সদস্যরা। এরপর তাঁকে চাদর পেঁচিয়ে বেঁধে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে সবকটি কক্ষে ভাঙচুর চালিয়ে ১ভরি স্বর্ণালংকার, ৩ লাখ টাকাসহ বেশকিছু মালামাল লুট করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, ডাকাতদের কাছে দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র ছিলো। রাতেই ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু বলেন, ব্যবসায়ী আব্দুল হাই চৌধুরীর বাড়িতে ডাকাতির ঘটনা উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park