1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

কাজিপুর থানার উপ পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক এর ইন্তেকাল

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ২১৬ বার পঠিত

লিমন খান,কাজিপুর প্রতিনিধি :
কাজিপুর থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক আজ ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন। শনিবার বিকাল ৪টায় থানায় দায়িত্ব পালন কালে হঠাৎ বুকের ব্যাথা অনুভব হয়ে অসুস্থ হয়ে পরেন উপ পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক। তাত্ক্ষণিক তার সহকর্মীরা কাজিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক ডাঃ তৃনা জানান হাসপাতালে আনার সংগেই তাকে ইসিজি করানো হয় তার অবস্থার অবনতি দেখা যায় চিকিৎসা চলাকালীন সময়ে বিকাল ৫ টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যম কে জানান। কাজিপুর থানার সকল কর্মকর্তা ও কর্মচারী এবং নিকটতম আত্নীয় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে । মৃত্যুকালে তার তার বয়স ছিলো ৪২ বছর। মৃত্যুকালে আব্দুর রাজ্জাক ১ স্ত্রী এক ছেলে ও এক মেয়েকে রেখে না ফেরার দেশে চলে যান। তিনি কাজিপুর থানায় প্রায় সাড়ে তিন বছর কর্মরত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park