1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জের সলঙ্গায় চালককে খুন করে অটোভ্যান ছিনতাই

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১৬০ বার পঠিত

সলঙ্গা প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় ভ্যানচালকের গলায় গামছা পেছিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে অটো ভ্যানটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। শনিবার সকালে সলঙ্গা থানার বাসুদেবকোল মধ্যপাড়া কলাবাগানে স্থানীয়রা হাত-পা বাঁধা লাশ দেখতে পায় । পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল গিয়ে রেজাউল করিম (৪৫) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ।
নিহত রেজাউল করিম সলঙ্গা থানার নলকা ইউনিয়নের দত্তকুশা কামার পাড়ার গ্রামের রমজান আলীর ছেলে।
নিহত রেজাউলের বড় ভাই কারিম বলেন, গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে বাড়ি থেকে কাজের উদ্দেশে অটোভ্যান নিয়ে বের হয় রেজাউল তার পর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো না, তার পর আজ সকালে খবর পাই যে হাত-পা বাঁধা একটি লাশ পড়ে আছে বাসুদেবকোল মধ্যপাড়া কলাবাগানে এবং সেখানে গিয়ে দেখি আমার ভাইয়ের হাত-পা বাঁধা লাশ পড়ে আছে এবং আমার ভাইয়ের কাছে থাকা অটোভ্যান টি নিয়ে গেছে খুনিরা।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক জানান, রেজাউল করিম শুক্রবার রাতে ব্যাটারি চালিত অটোভ্যান নিয়ে কাজে বের হয়ে আর বাড়ি ফেরেনি। শনিবার সকালে বাসুদেবকোল এলাকায় রাস্তার পাশে তার হাত-পা বাধা মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে অটোভ্যানটি ছিনতাই করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park