1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেমের সম্পর্কের পর নির্মম হত্যাকাণ্ড! ১৮ বছর পর মিলল জাহাঙ্গীর শেখ হত্যার বিচার ১ মাস পর পুলিশি তৎপরতায় সিলেট থেকে উদ্ধার নিখোঁজ ২ শিশু চলনবিল রিং জালে সয়লাব: ধ্বংস হচ্ছে মা ও পোনা মাছ, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ 

তাড়াশে আন্ত:জেলা গরুচোর চক্রের ২ সর্দার আটক

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৬১ বার পঠিত

লুৎফর রহমান তাড়াশ
সিরাজগঞ্জের তাড়াশে আন্ত:জেলা গরুচোর চক্রের ২ প্রধান কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি ট্রাক সহ গরু চুরির কাজে ব্যবহৃত লোহার তৈরি বিভিন্ন সরমঞ্জাম উদ্ধার করলেও অন্যান্য চোররা পানিতে ঝাঁপ দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের কে আজ (শনিবার) দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তাড়াশ থানার মামলা সূত্রে জানা যায়, গত ৩১ জুন রাত আনুমানিক দেড়টার সময় তাড়াশ-মহিষলুটি আঞ্চলিক সড়কের খুঁটিগাছা এলাকায় ব্রিজে তাড়াশগামী একটি ট্রাকে করে একদল গরু চোর ঘটনাস্থলে আসলে, টহল পুলিশের একটি গাড়ি তাদের গতিরোধ করেন। এ সময় আন্ত:জেলা গরুচোর চক্রের প্রধান হোতা নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বকুলপুর গ্রামের আতাউর রহমানের ছেলে মো: সাগর(২৫) ও রাজশাহীর মতিহার থানার বামন শিকার মহল্লার বদিউজ্জামানের ছেলে মাসুম রেজা(২৮) জিজ্ঞাসাবাদ করার সময় অন্যান্য চোরোরা পানিতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায়। এ সময় ট্রাকে রাখা ধারলো অস্ত্র সহ গরু চুরির বিভিন্ন সরমঞ্জামাদি উদ্ধার করা হয়।

এ বিয়য়ে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park