1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

তাড়াশে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১০৪ বার পঠিত

সাব্বির মির্জা,তাড়াশ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে পুকুরের পানিতে ডুবে ইয়াফি খাতুন (৮) ও ইসা খাতুন (৫) নামের দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১ জুন) বেলা ৩টার সময় তাড়াশ পৌর সদর এলাকার কোহিত তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পানিতে ডুবে মারা যাওয়া শিশু ইয়াফি খাতুন এবং ইসা খাতুন ওই গ্রামের হযরত আলীর মেয়ে ও পৌর কাউন্সিলর মো. রব্বেল আলীর নাতনী।

এলাকাবাসী বলেন, দুপুরের দিকে কোহিত তেতুলিয়া গ্রামের হযরত আলীর মেয়ে ইয়াফি খাতুন ও ইসা খাতুন বাড়ির উঠানে খেলছিল। আর এ সময় বাড়ির লোকজন বাড়ির ভেতরে কাজে ব্যস্ত ছিলেন। এরই ফাঁকে তারা দুইবোন সকলের অজান্তে বাড়ির পাশের পুকুরে নেমে পড়ে ও পানিতে তলিয়ে যায়। পরে বেলা ২টার সময় শিশু দুটিকে বাড়িতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। 

এলাকার লোকজন আরও বলেন, একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে নেমে প্রায় দেড় ঘণ্টা খোঁজাখুঁজি করে ডুবন্ত অবস্থায় পুকুরের পানি থেকে দুই বোনকে উদ্ধার করেন। দ্রুত শিশু দুটিকে তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে সেখানে দায়িত্বে থাকা চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park