1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বেলকুচিতে আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ কলেজ ছাত্র

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১৫১ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামীলীগ নেতাকে লক্ষ্য করে ছোড়া গুলিতে আল আমিন নামে এক কলেজ ছাত্রের পা গুলিবিদ্ধ হয়েছে। 

শুক্রবার (৩১ মে) গভীর রাতে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চক মকিমপুর এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কলেজ ছাত্র ওই গ্রামের জমসের আলীর ছেলে ও যমুনা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

তাকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের মেঝেতে কাতরাচ্ছে আল আমিন। 

বেলকুচি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক জানান, শুক্রবার রাত ১২ টার দিকে  রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শওকত আলীকে অনুসরণ করছিল ৩/৪ জন ব্যক্তি। শওকত আলী বিষয়টা টের পেয়ে ওই ব্যক্তিদের দূর থেকে জিজ্ঞাসা করেন কে আপনারা? কি চান? এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।

তাদের ছোঁড়া গুলি ছুটে গিয়ে পাশেই শাহাদত মিস্ত্রির দোকানের বেঞ্চে বসে থাকা কলেজছাত্র আল-আমিনের পায়ে গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে একটি রাবার বুলেট ও ব্যবহৃত গুলির অংশ উদ্ধার করা হয়। 
এ ঘটনায় মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।

ঘটনার সময় আল আমিনের সাথে থাকা আব্দুল্লাহ আল কায়েস বলেন, ‘রাতে বিদ্যুৎ না থাকায় আমরা শাহাদাত মিস্ত্রির দোকানে বসেছিলাম। এ সময় শওকত আলী আঙ্কেল চিৎকার করে বলেন, কে তোমরা কী চাও বলতে বলতে দোকানের সাটার বন্ধ করে শাহাদাত আঙ্কেলকে ডাকতে থাকেন। এ সময় দুর্বৃত্তরা শওকত আঙ্কেলকে লক্ষ্য করে গুলি চালায়। শওকত আঙ্কেল পাশ কাটলে গুলি এসে আল আমিনের পায়ে লাগে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park