1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গভীর রাতে বালিকা বিদ্যালয়ে তাণ্ডব! কাঁটাতারের নিরাপত্তা বেষ্টনী ভাঙচুর, তদন্তে পুলিশ তাড়াশ উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দুলাভাই পলাতক উল্লাপাড়ায় সরকারি জায়গা দখল করে বিএনপি নেতার মার্কেট নির্মাণ তাড়াশে মাদক সেবনের দায়ে এক মাসের কারাদণ্ড তাড়াশে বাসার গ্রিল কেটে ২৯ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকা চুরির অভিযোগ তাড়াশে জমে উঠেছে ঈদের কেনাকাটা তাড়াশে মৎস্যজীবী দলের দোয়া ও ইফতার মাহফিল হঠাৎ অসুস্থ জামায়াত আমির ২০২৬ সেশনের জন্য ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ সরকার সেক্রেটারি নাজমুল হাসান

জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হলেন সিরাজগঞ্জের রেজাউল করিম

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৯৯ বার পঠিত

মোঃ কামরুল ইসলাম,রায়গঞ্জ প্রতিনিধিঃ শুদ্ধাচার চর্চার স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয় পুরস্কার (২০২৩-২৪) জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশ বেতার সদর দপ্তরের তত্ত্বাবধায়ক
সিরাজগঞ্জের কৃতি সন্তান মো. রেজাউল করিম।

মঙ্গলবার (২৮ মে) মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়া স্বাক্ষরিত একটি পত্রে পুরস্কার প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এ পুরস্কার পাওয়ায় বাংলাদেশ বেতারের সুযোগ্য মহাপরিচালক, জাতীয় শুদ্ধাচার ও নৈতিকতা বিষয়ক কমিটির সকল সদস্য, পরিচালক (প্রশাসন অর্থ), অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ), উপ-পরিচালক (প্রশাসনও অর্থ), উপ বার্তা নিয়ন্ত্রক, সহকর্মী, উর্ধ্বতন কর্মকর্তাসহ সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এ পুরস্কার পাওয়ার ফলে আত্মত্যাগী হয়ে আত্মশুদ্ধির মাধ্যমে কর্মজীবন অতিবাহিত করব এতে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন আরও বেড়ে গেল।

তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বড় হামকুড়িয়া গ্রামের বাসিন্দা।
প্রসঙ্গত, জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রচলন শুরু করে ২০১২ খ্রিষ্টাব্দ থেকে। কর্মক্ষেত্রে যে সকল সরকারি কর্মকর্তাগন সততা, আন্তরিকতা কর্মদক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে সেবা প্রার্থীদের সেবা প্রদান করেন মূলত তাদের স্বীকৃত স্বরূপ এই রাষ্ট্রীয় পুরস্কার প্রদান করা হয়।

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park