1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

চৌহালীতে স্বেচ্ছাসেবকলীগ নেতার হাতে সাংবাদিক লাঞ্চিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২৯০ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না:

সিরাজগঞ্জের চৌহালীতে পর্যবেক্ষক কার্ড আনতে যাওয়ার পথে স্বেচ্ছাসেবকলীগ নেতা ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভাইয়ের হাতে লাঞ্চিত হয়েছেন দুই সাংবাদিক। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) সকালে উপজেলার কুর্কি বেবিষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। লাঞ্চিত সাংবাদিকরা হলেন, কালবেলা ও এশিয়ান টেলিভিশনের চৌহালী প্রতিনিধি ইমরান হোসেন আপন ও দৈনিক দেশবাংলার চৌহালী প্রতিনিধি আল ইমরান মনু।

। অভিযুক্ত ভিপি রবিউল চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া ভাইস চেয়ারম্যান প্রার্থী মোল্লা বাবুল আক্তারের চাচাতো ভাই।

সাংবাদিক ইমরান হোসেন আপন জানান, আমরা দুজন উপজেলা নির্বাচনের সাংবাদিক পর্যবেক্ষক কার্ডের জন্য উপজেলা পরিষদে যাচ্ছিলাম। কুর্কি বেবিষ্ট্যান্ড এলাকায় পৌঁছলে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোল্লা বাবুল আক্তারের চাচাতো ভাই ভিপি রবিউল আমাদের পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে কলার টেনে ধরে এবং ঘার ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয়। আমার সাথে থাকা আল ইমরান মনুকেও মারতে উদ্যত হন রবিউল।

চৌহালী থানার ওসি শ্যামল কুমার দত্ত জানান, দুই সাংবাদিককে লাঞ্চিত করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের তদন্তপূর্বক পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত স্বেচ্ছাসেবকলীগ নেতা ভিপি রবিউলের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park