1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গভীর রাতে বালিকা বিদ্যালয়ে তাণ্ডব! কাঁটাতারের নিরাপত্তা বেষ্টনী ভাঙচুর, তদন্তে পুলিশ তাড়াশ উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দুলাভাই পলাতক উল্লাপাড়ায় সরকারি জায়গা দখল করে বিএনপি নেতার মার্কেট নির্মাণ তাড়াশে মাদক সেবনের দায়ে এক মাসের কারাদণ্ড তাড়াশে বাসার গ্রিল কেটে ২৯ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকা চুরির অভিযোগ তাড়াশে জমে উঠেছে ঈদের কেনাকাটা তাড়াশে মৎস্যজীবী দলের দোয়া ও ইফতার মাহফিল হঠাৎ অসুস্থ জামায়াত আমির ২০২৬ সেশনের জন্য ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ সরকার সেক্রেটারি নাজমুল হাসান

৬ বছর আগে হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন স্বামীকে ফিরিয়ে দিল কাজিপুর থানা পুলিশ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১১৯ বার পঠিত


লিমন খান কাজিপুর প্রতিনিধি :

সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশের সহায়তায় ৬ বছর আগে হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন আনোয়ার হোসেন (৬২) নামের এক বৃদ্ধ কে উদ্ধার করেছেন পুলিশ। সে পাবনা জেলার ভাঙ্গুরা থানার টলটলিপাড়া গ্রামের মৃত মোবারক হোসেন মোল্লার ছেলে আনোয়ার হোসেন (৬২)। থানা সূত্রে জানা গেছে, ২৩ মে বৃহস্পতিবার রাতে কাজিপুর থানা পুলিশ স্থানীয় এক ব্যক্তির ফোন পেয়ে উপজেলার হাজরাহাটি বাজারে লোকটিকে জিজ্ঞাসাবাদে পরিচয় মেলে। এরপর ডিউটিরত অফিসার এসআই আব্দুল মতিন উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এসআই আব্দুল মতিন জানান, গতকাল রাতে হাজরাহাটি বাজারে এক সন্দেহ ভাজন লোককে দেখতে পান স্থানীয়রা, তারা আমাদের ফোন করলে ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করি, এরপর পরিচয় মেলে। ওনাকে দেখে মনে হয়েছে ভারসাম্যহীন।
দীর্ঘদিন একই কাপড়ে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছিল তার গা থেকে। স্থানীয়দের সহযোগিতায় তাকে গোসল করান হয়। তিন দিন ধরে ওই বাজারটিতে অবস্থান করছিলেন। পরে তাকে থানায় নিয়ে আসি। পাবনা জেলার ভাঙ্গুরা থানার ওসি সাহেবের সহযোগিতায় পরিচয় সনাক্ত করে, পরিবারকে খবর দেই।

আনোয়ারের স্ত্রী মরিয়ম জানান, মানসিক ভারসাম্যহীন আমার স্বামী ৬ বছর আগে বাড়ি থেকে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোনভাবেই পাচ্ছিলাম না। গতকাল কাজিপুর থানা পুলিশ তাকে পেয়ে আমাকে ফোন করে। দেখে আমার স্বামীকে চিনতে পারি ও সেও আমাকে চিনতে পারে। আজ কাজিপুর থানা পুলিশের সহযোগিতায় সম্ভব হয়েছে আমার স্বামীকে ফিরে পাওয়া। ধন্যবাদ জানাই তাদের আমার স্বামীকে ফিরিয়ে দেওয়ার জন্য।

এ বিষয়ে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম বলেন, ২০১৮ সালে হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন আনোয়ারকে হাজরাহাটি বাজার থেকে খুঁজে পাই আমরা। তার সাথে কথা বলে গ্রামের নাম এবং থানা জানতে পারি। পরে তাদের পরিবারকে খবর দিলে তারা আসে। আজ দুপুরে মানসিক ভারসাম্যহীন আনোয়ারকে পরিবারের কাছে হস্তান্তর করি। তার পরিবারের কাছে তাকে ফিরিয়ে দিতে পেরে আমরাও খুবই আনন্দিত।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park