1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

এনায়েতপুরে যমুনা নদীতে তীব্র ভাঙন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানার জালালপুরে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিন হলো যমুনা নদীতে পানি বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত) যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ৪ সেন্টিমিটার বেড়েছে। পানিতে তলিয়ে যাচ্ছে নদীর তীরবর্তী নিম্নাঅঞ্চল ও ফসলী জমি। পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদীর তীরবর্তী অঞ্চলে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। বিশেষ করে জালালপুর গ্রামে ভাঙনের তীব্রতা বেড়েছে।

গতকাল বৃহস্পতিবার জালালপুর গ্রামে যমুনার ভাঙনে ৭টি বসতবাড়ি, ফসলী জমি, পরিত্যাক্ত বসতবাড়ি, নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে পড়েছে ভাঙনের মুখে রয়েছে জালালপুর কেন্দ্রীয় জামে মসজিদ, জালালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, জালালপুর রাহেলা খাতুন হাফিজিয়া মাদ্রসা, বাঐখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, বসত ভিটা ও ফসলী জমি। ভাঙনের মুখে থাকা স্থাপনা অন্যত্র সরিয়ে নিচ্ছেন এলাকাবাসী।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক হাসানুজ্জামন বলেন, গত দিন দিন হলো আবারও যমুনা নদীতে পানি বাড়ছে। আজ শুক্রবার সকাল ৬টায় যমুনা নদীর সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় পানি রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৭৫ সেন্টিমিটার। একই সময় বৃহস্পতিবার পানি রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৭১ সেন্টিমিটার। গত ২৪ ঘন্টায় পানি বেড়েছে ৪ সেন্টিমিটার। (বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত)।

জালালপুর গ্রামের আলহাজ্ব হোসেন বলেন, গত বুধবার রাত থেকে জালালপুর গ্রামের তীব্র নদী ভাঙন শুরু হয়। মুহুর্তের মধ্যে ঘরবাড়ি, ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। গতকাল বৃহস্পতিবার সারা দিন নদী ভাঙন অব্যাহত ছিলো। ৭টি বাসতবাড়ি ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে থাকা স্থাপনা ভেঙে অন্যত্র সরিয়ে নিচ্ছেন গ্রামবাসী।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (পুর), বেলকুচি পাওর উপ-বিভাগ মো: মিল্টন হোসেন বলেন, ভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। প্রায় দুই মাস যাবত জালালপুর এলাকায় ভাঙন রোধে বালির বস্তা ফেলা হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park