1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ২২৫ বার পঠিত

লুৎফর রহমান:
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সারাদেশে ১৫৭ টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার ( ২১ মে) , ভোট গ্রহণ চলে সকাল ৮টা থেকে টানা বিকাল ৪ টা পর্যন্ত, সিরাজগঞ্জের দুটি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, উল্লাপাড়া এবং তাড়াশ উপজেলায়।
এই নির্বাচনে দ্বিতীয় বারের মত তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মনিরুজ্জামান মনি ।
২১মে মঙ্গলবার সকাল আটটা থেকে বিরতীহীন ভাবে বিকেল চারটা পর্যন্ত ইভিএমের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটগণনা শেষে বেসরকারি ফলাফলে তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন-তাড়াশ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। তিনি দোয়াত কলম প্রতিকে ৪০’হাজার ১’শত ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার আনারস প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৬’শত ৫৯ ভোট।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ম.ম. জর্জিয়াস মিলন রুবেল চশমা প্রতিকে ৪৮’হাজার ৭’শত ৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আনোয়ার হোসেন খান তার বৈদ্যুতিক বাল্ব প্রতিকে ১৮ হাজার ৫’শত ২৭ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহফুজা আক্তার ফুটবল প্রতিকে ২১ হাজার ৭’শত ৯৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শায়লা পারভীন প্রজাপতি প্রতিকে ১৮ হাজার ১’শত ২১ভোট পেয়েছেন ।

ভোট গননা শেষে তাড়াশ উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুইচিং মং মারমা রিটার্ন বেসকরকারি ভাবে তাড়াশ উপজেলার পরিষদের ফলাফল ঘোষণা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park