1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গভীর রাতে বালিকা বিদ্যালয়ে তাণ্ডব! কাঁটাতারের নিরাপত্তা বেষ্টনী ভাঙচুর, তদন্তে পুলিশ তাড়াশ উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দুলাভাই পলাতক উল্লাপাড়ায় সরকারি জায়গা দখল করে বিএনপি নেতার মার্কেট নির্মাণ তাড়াশে মাদক সেবনের দায়ে এক মাসের কারাদণ্ড তাড়াশে বাসার গ্রিল কেটে ২৯ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকা চুরির অভিযোগ তাড়াশে জমে উঠেছে ঈদের কেনাকাটা তাড়াশে মৎস্যজীবী দলের দোয়া ও ইফতার মাহফিল হঠাৎ অসুস্থ জামায়াত আমির ২০২৬ সেশনের জন্য ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ সরকার সেক্রেটারি নাজমুল হাসান

তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন আগামী কাল ইভিএম এ ভোট

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৮০ বার পঠিত

লুৎফর রহমান:
উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে আগামীকাল। একযোগে সারাদেশে ১৫৭টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। সেই মোতাবেক তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী কাল। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন।

৭১টি কেন্দ্রের ইলেকট্রিক ভোটিং সিস্টেম ইভিএম এর সকল সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। নির্বাচন অনুষ্ঠিত হবে তিন পদে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ।
চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। অপর প্রার্থী হলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার তিনি আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, সংসদ সদস্যরা এলাকায় অবস্থান করতে পারবেন এবং ভোট দিতে পারবেন কিন্তু নির্বাচনী কোনো প্রচার-প্রচারণা ও প্রভাব বিস্তার করতে করতে পারবেন না।

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুইচিং মং মারমা বলেন, নির্বিঘ্নে ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। সেজন্যই অতিরিক্ত পুলিশ, আনসার, বিজিবি মোতায়েন করা হয়েছে। সেই সাথে
নির্বাহী ম্যাজিস্ট্রেটগন নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য: তাড়াশে মোট ভোটার ১ লাখ ৫৬ হাজার ৬২৬ জন।এর মধ্যে পুরুষ ৭৯ হাজার ২ শ ৫৮জন নারী ৭৯হাজার ৩শ ৬৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park