1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা জামায়াতের আর্থিক সহযোগিতা প্রদান

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৪০৮ বার পঠিত

জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের সদর উপজেলার বহুলী ইউনিয়ন এর বহুলী বাজারে, ক্ষুদ্র স্টেশনারী ব্যবসায়ী ইব্রাহিম হোসেন এর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার এর পাশে দাড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ রোববার ( ১৯ মে,) বিকেলে সিরাজগঞ্জ জেলা জামায়াতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার কে নগদ ২৫ হাজার টাকার আর্থিক সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা শাহিনুর আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার মায়দুল আলম, সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর এডভোকেট নাজিম উদ্দীন, সিরাজগঞ্জ শহর ছাত্রশিবির এর সভাপতি তরিকুল ইসলাম, বহুলী ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল মালেক খান, সাংগঠনিক সম্পাদক একরামুল হক, জামায়াত নেতা মাওলানা মোকছেদ হোসেন, আব্দুল আলিম, ছাত্রনেতা নাঈম ইসলাম খান, মনিরুল ইসলাম, জাহিদুল ইসলাম, আব্দুল মোমিন প্রমুখ।

উল্লেখ্য, গত ৬ মে, বহুলী বাজার এর ক্ষুদ্র স্টেশনারী ব্যবসায়ী ইব্রাহিম হোসেন এর বসতবাড়ীতে ইলেকট্রিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে বসতবাড়ীর সকল আসবাবপত্র, কাপড়-চোপড়, টাকা পয়সা, প্রয়োজনীয় কাগজপত্র এবং সর্বশেষ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। সুন্দর সাজানো গোছানো বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান নিমিষেই শেষ হয়ে গিয়ে চরমভাবে ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ী ইব্রাহিম হোসেন। আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সহযোগিতা পেয়ে আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

জামায়াত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবার কে সাথে নিয়ে মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ধৈর্যধারণ করার পরামর্শ দেন, জামায়াতের পক্ষ থেকে দেওয়া ক্ষুদ্র সহযোগীতাকে দয়া মনে না করে, উপহার হিসেবে গ্রহণ করার জন্য ও পুনর্বাসন কাজে ব্যয় করার জন্য অনুরোধ জানান, এবং দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের যেকোন বিপদে, সাধ্যের সবটুকু উজাড় করে, সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন,সেই সাথে বিপদগ্রস্ত মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park