1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

তাড়াশের সেই চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১০৯ বার পঠিত

তাড়াশ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে সাম্প্রদায়িক স্লোগান ও উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মনিরুজ্জামান মনিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায় স্বাক্ষরিত এক পত্রে ২৪ ঘণ্টার মধ্যে লিখত জবাব দেওয়ার জন্য সময় বেঁধে দিয়ে নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুজ্জামানের উপস্থিতিতে তার সমর্থনকারী দুজন ব্যক্তি পৃথক স্থানে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন যা ভিডিও ফুটেজে দৃশ্যমান।

একজন বলেন, যদি ফুটবল খেলা হয় তবে আপনারা হিন্দু না মুসলিম কোন দলের পক্ষ নিবেন? অপরজন বলেন, দোয়াত-কলম প্রতীক শুধু দুনিয়াতেই নয় আখিরাতেও এর গুরুত্ব রয়েছে। যেহেতু অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী অন্য ধর্ম তথা হিন্দু ধর্মাবলম্বী সেহেতু আপনার সমর্থনকারীদের এমন বক্তব্য সাম্প্রদায়িকতা বা ধর্মানুভূতিতে আঘাত লাগে মর্মে প্রতীয়মান হয়। এতে উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর ধারা-১৮ (ক) লঙ্ঘন হয়েছে।

এমতাবস্থায় প্রার্থী মনিরুজ্জামানের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তার সন্তোষজনক জবাব নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দিতে বলা হয়।

রিটার্নিং কর্মকর্তা গণপতি রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মনিকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছিল।

শুক্রবার (১৭ মে) দুপুরে এরইমধ্যে তিনি জবাবও দিয়েছেন। এ সময় তাকে সতর্ক করা হয়েছে। এরপরও যদি তিনি আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে আমরা কমিশনকে লিখিতভাবে জানাব।

প্রসঙ্গত, তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারে বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান মনির সমর্থকরা। নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য ডা. আব্দুল আজিজের আত্মীয়-স্বজন ও সমর্থকদের বিরুদ্ধেও মনিরুজ্জামান মনির পক্ষে প্রচার ও প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park