1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেমের সম্পর্কের পর নির্মম হত্যাকাণ্ড! ১৮ বছর পর মিলল জাহাঙ্গীর শেখ হত্যার বিচার ১ মাস পর পুলিশি তৎপরতায় সিলেট থেকে উদ্ধার নিখোঁজ ২ শিশু চলনবিল রিং জালে সয়লাব: ধ্বংস হচ্ছে মা ও পোনা মাছ, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ 

তাড়াশ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সঞ্জিত কর্মকারের গণসংযোগ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৫৮ বার পঠিত

সাব্বির মির্জা,তাড়াশ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সঞ্জিত কর্মকার গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।

তিনি প্রতিদেনের গনসংযোগ কর্মসুচির অংশ হিসাবে রবিবার (১২- মে) বিকালে উপজেলার নওগাঁ ইউনিয়নের সাকুয়াদিঘী গ্রামে গণসংযোগ করেছেন। এসময় তিনি সাধারণ ভোটার, পথচারি, ব্যবসায়ীসহ সকল শ্রেণি পেশার মানুষের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন।

তিনি বলেন, আপনাদের দোয়া ও সমর্থনে উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করবো। আমি আপনাদের সাথে নিয়ে তাড়াশ উপজেলা পরিষদকে একটি মডেল উপজেলা পরিষদ গঠন করবো। আমার বিশ্বাস আপনাদের সমর্থন পেলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবো।

গণসংযোগকালে তার সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ খন্দকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রজত ঘোষ, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, কৃষক শাহালম, মো জাকির হোসেন রনিসহ আওয়ামী লীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

দলীয় নেতাকর্মীরা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সঞ্চিত কর্মকারকে ভোট, দোয়া ও সমর্থনের আহ্বান জানান।

এছাড়াও সবার স্বাস্থ্য সেবা নিশ্চিত, খাদ্য,  বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করা, নারী নির্যাতন রোধ, সন্ত্রাস মুক্ত, বেকার সমস্যা সমাধাণ, রাস্তা-ঘাটের উন্নয়নসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজ করার অঙ্গীকার করেন তিনি। এছাড়া তাড়াশ উপজেলাকে একটি আধুনিক মডেল উপজেলায় রূপান্তিত করার অঙ্গীকার করেন তিনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park