1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

বেলকুচিতে হুমকি, হামলা, মিথ্যা মামলা, গুজব ও কালো টাকার প্রভাব বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১১৩ বার পঠিত

জহুরুল ইসলাম :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে, নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলা,নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, মিথ্যা মামলা, ভোটারদের হুমকি প্রদান, গুজব ছড়ানো ও কালো টাকার ব্যাপক ব্যবহার এর অভিযোগ করেছে দোয়াত কলম প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সরকার। তিনি বলেন,  মোটরসাইকেল প্রতিক এর প্রার্থী বদিউজ্জামান ফকিরের সন্ত্রাসী বাহিনী, ভোটারদের মোটরসাইকেল প্রতীকের বাইরে ভোট দিলে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন।  এছাড়াও তিনি নির্বাচনী আচরণ বিধি লংঘন করে ধর্মীয় প্রতিষ্ঠানে দান করছে, নির্বাচনে কালো টাকায় ছয়লাভ করছে,আমার আজগড়া জামতৈল এর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছে, চালা সাত রাস্তায় আমার দোয়াত কলম প্রতীকের পথসভায় হামলা করেছে, আবার উল্টো আমার নির্বাচনী কর্মীদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দিয়েছে,
রবিবার (৫ মে) দুপুরে বেলকুচি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন এসকল অভিযোগ করেন দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সরকার।

তিনি আরো বলেন, গতকাল রাতে প্রায় এক ট্রাক ভর্তি টাকা তারা বেলকুচিতে নিয়ে এসেছে। ভোট কিনতে ও নানা প্রলভোন দিয়ে তারা ভোটারদের বিভ্রান্ত করছে। এছাড়া তারা বিভিন্ন নির্বাচনী প্রচার অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এক ভোট পেলেও নির্বাচিত হব এমন বক্তব্য দিয়ে গুজব ছড়াচ্ছেন । দোয়াত কলম প্রতিকের প্রচারনায় আমাদের কর্মীদের সরে যাবার জন্য হুমকি দিয়ে আসছেন । এ সকল বিষয়ে এরই মধ্যে নির্বাচন কমিশন কে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ দেওয়া হয়েছে।
  সুস্থ নির্বাচনের ব্যাপারে আপনার কোন আশঙ্কা আছে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দু- একটি এলাকায় আমি বারবার তারিখ পরিবর্তন করেও যখন নির্বাচনী সভা করতে পারিনী,সে সব এলাকায় সুষ্ঠু- নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে তো আশঙ্কা থাকবেই ।
তবে আমি সাংবাদিক, প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে সার্বিক সহযোগিতা কামনা করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধ দেলখোশ আলী প্রামানিক, বাংলাদেশ পাওয়ার লুম ও হ্যান্ডলোম অ্যাসোসিয়েশনের উপজেলার সভাপতি বদিউজ্জামান বদি , জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলাম  আলামিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক আতাউর রহমান রতন, বেলকুচি পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল আজাদ তারেক, জুলফিকার রহমান শিপন, ফজলুল রহমান ফজল প্রমুখ্য।
এ সময় বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park