1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী খলিল সিরাজীর পাল্টা সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৭১ বার পঠিত

লিমন খান কাজিপুর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান সিরাজী সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ দাবী করেছেন। এর আগে অপর দুই প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী তাদের প্রচারে বাধা, ভয়ভীতি দেখানো ও মারধোর করার অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছিলেন। সোমবার সকাল ১০ টায় কাজিপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত পাল্টা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান খলিলুর রহমান সিরাজী। তিনি জানান, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসাবে বিগত ২০১৯ সালে নির্বাচনে তিনি কাজিপুর থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তখন থেকে অদ্যাবধি তিনি কাজিপুর আসনের এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়ের নির্দেশনায় এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। বিশেষ করে চরাঞ্চলে রাস্তাঘাট, অবকাঠামোগত উন্নয়ন সহ স্মার্ট কাজিপুর নির্মাণে ভুমিকা রেখেছেন। এজন্য তিনি সিরাজগঞ্জের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি জানান, তাঁর উন্নয়ন কর্মকান্ডকে ম্লাণ করার জন্য প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ ও আশরাফুল আলম তাঁকে জড়িয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে কল্পকাহিনী নির্ভর অভিযোগ উত্থাপন করেছেন। তারা সাধারণ ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত আছেন। তিনি অভিযোগ করেন, ওই ২ প্রার্থী নির্বাচনী এলাকায় না থেকে ভোটারদের নিকট ভোট না চেয়ে নানা প্রপাগান্ডা ছড়াচ্ছেন। তাদের মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার কানে না নেয়ার জন্য ভোটারদের অনুরোধের পাশাপশি উস্কানি মূলক অপপ্রচারের নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park