1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

তাড়াশে উপ-নির্বাচনে আতিয়ার বিজয়

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১০৯ বার পঠিত

সাব্বির মির্জা তাড়াশ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ১ ২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা আসনে উপ- নির্বাচনে মোছা. আতিয়া পারভীন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তার নির্বাচনী প্রতীক ছিল তালগাছ।
উপ- নির্বাচন সকাল ৮ টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ৪ টি কেন্দ্র ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ভোট কাস্ট হয়েছে ২০৫২( ৪৬℅+)। নষ্ট ভোট ৪১ টি।
এতে মোছা. আতিয়া পারভীন তালগাছ প্রতীকে ১১৪৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মো. ফেরেজা খাতুন মাইক প্রতীকে প্রতিদ্বন্ধিতা করে ৮৬৪ ভোট পেয়েছেন।
এ বিষয়টি তাড়াশ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মেহরাজুল হাসান নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৪টি কেন্দ্রে ভোট সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। ভোটের পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্র গুলোতে নিবার্হী ম্যাজিষ্টেট দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য,ওই সংরক্ষিত আসনে নির্বাচিত ইউপি সদস্য মোছা. ফিরোজা খাতুনের মৃত্যুতে ওই আসনটি শুণ্য হয়। গত ১০ মার্চে তফসীল ঘোষনা হয়। মাধাইনগর ইউনিয়নের ওয়াশীন, কাস্তা, বেত্রশিন, সেরাজপুর, মালশীন, বলভা, উত্তর মথুরাপর ও গুড়মা গ্রাম নিয়ে ১ নং সংরক্ষিত ওয়ার্ড গঠিত। ওই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৪৬৩৬। নারী ভোটার ২৩২৯ জন এবং পুরুষ ভোটার সংখ্যা ২৩০৭ জন। শুণ্য আসনটিতে তালগাছ প্রতীকে মোছা. আতিয়া খাতুন আর মোছা. ফেরেজা পারভীন মাইক প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করেন। ৪ টি কেন্দ্র ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর টহলও জোরদার ছিল । কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park