1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জে পাঁপড়ি ব্লাড ডোনার সোসাইটির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও কমিটি গঠন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৪৮৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:
“যদি হই রক্তদাতা, জয় করব মানবতা” এই স্লোগান কে সামনে রেখে গড়ে ওঠা পাঁপড়ি ব্লাড ডোনার সোসাইটি সিরাজগঞ্জ এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ২৬ এপ্রিল) সিরাজগঞ্জ শহরের ডাব্লিউ এফ রেস্টুরেন্ট এ উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তরিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সভাপতি শামীম রেজা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সিরাজগঞ্জের আরাফাত হাসপাতালের ব্যবস্থাপক হাফিজুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ফুলজোড় রক্তদান সংগঠন এর সভাপতি সাগর আহমেদ, এনায়েতপুর ফ্রি ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি আবির হাসান।
শুভেচ্ছা বক্তব্য দেন, সংগঠনের উপদেষ্টামন্ডলির সদস্য হাবিবুল্লাহ সরকার, তাজমুল হক, মাসুদ রানা, নাজমুল হাসান, আমির হামজা, নাঈম ইসলাম খান, সাধারণ সম্পাদক নাসিম হোসাইন, সাংগঠনিক সম্পাদক আলহাজ হোসেন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল এর মেধাবী শিক্ষার্থী মুয়াজ শরিফ প্রমোখ।
অনুষ্ঠানে মোট ১৭ জনকে ১০ বা ততোধিক বার রক্তদান করায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ক্রেস্ট প্রাপ্ত দের মধ্য হতে অনুভূতি প্রকাশ করেন আবুল আসাদ, কামরুল ইসলাম, তারিকুল ইসলাম, ইসমাঈল খান ত্বহা, ইউসুফ আলী খান, ইসহাক হোসেন মিলন, ফয়সাল আহমেদ।
এ সময় সম্মানিত অতিথি, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সভাপতি ও সাধারণ সম্পাদক কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
গত ১ বছরের কাজের রিপোর্ট পেশ করেন সভাপতি শামীম রেজা।
সংগঠনের চেয়ারম্যান তরিকুল ইসলাম ২০২৪ সালের জন্য নতুন উপদেষ্টামন্ডলী এবং নতুন কমিটি ঘোষণা করেন।
নতুন উপদেষ্টামন্ডলি তে চেয়ারম্যান তরিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শামীম রেজা ও অন্যান্যদের নাম ঘোষণা করা হয়।
নতুন কমিটি তে সভাপতি নাসিম হোসাইন এবং সাধারণ সম্পাদক আলহাজ হোসেন এর নাম ঘোষণা করা হয়।
আগামী ১০ দিনের মধ্যে নতুন কমিটি কে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে মানবতার সেবা, ধুমপানমুক্ত, মাদকমুক্ত সমাজ গঠন, সুশৃঙ্খল যুবসমাজ গঠন, নেতৃত্ব তৈরি এবং রক্তদানের পাশাপাশি যেকোন সমস্যায় মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৩ মার্চ আর্ত-মানবতার কল্যাণ, ধুমপানমুক্ত, মাদকমুক্ত সমাজ গঠন, সুশৃঙ্খল যুবসমাজ এবং নেতৃত্ব তৈরির মহান লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় পাঁপড়ি ব্লাড ডোনার সোসাইটি সিরাজগঞ্জ। চলতি বছর ১৩ মার্চ পবিত্র মাহে রমাদান হওয়ায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বিলম্বে অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park