1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সলঙ্গায় হেরোইন রাখার দায়ে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড 

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ২২৮ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইন রাখার দায়ে ট্রাকের চালক, হেলপার সহ তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

একই সঙ্গে প্রত্যেকে ২০ হাজার টাকা করে অর্থদন্ড ও অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো আবুল বাশার মিঞা এই কারাদণ্ড প্রদান করেন। 

এই আদালতের অতিরিক্ত পিপি জেবু ন্নেছা এতথ্য নিশ্চিত করেছেন। 

দন্ডপ্রাপ্তরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার  বাশতলীপাড়া গ্রামের  মনসুর আলীর ছেলে শরিফুল ইসলাম (৩০), চাপাইনবয়াবগঞ্জ জেলার সদরের আলী নগর এলাকার  নওশের আলীর ছেলে বিল্লাল হোসেন (২৬) ও একই গ্রামের মুনসুর আলীর ছেলে হাসান আলী (২০)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে,  ২০২০ সালের ৬ ডিসেম্বর সকালে সলঙ্গা থানা এলাকায় বিশেষ টহল ডিউটি করছিল সিরাজগঞ্জ র্যাব-১২ সদস্যরা। দুপুরে র্যাব সদস্যরা জানতে পারেন কয়েকজন মাদক ব্যবসায়ী রাজশাহী থেকে একটি ট্রাকে করে হেরোইন নিয়ে ঢাকা যাচ্ছে।  এমন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার বিসমিল্লাহ হোটেলের সামনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় র্যাব-১২ সদস্যরা। এসময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩শ গ্রাম হেরোইন সহ ট্রাকের চালক, হেলপার সহ তিন জনকে আটক করা হয়। 

এঘটনায় র্যাব-১২ এর ডিএডি সেলিম পারভেজ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারক। 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park