1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৩টি উপজেলা পরিষদ নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ পেলেন ৩১ জন প্রার্থী

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১০৭ বার পঠিত

মোঃ রেজাউল করিম খান

আগামী ৮ মে-২০২৪ খ্রীঃ প্রথম ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের জন্য সিরাজগঞ্জ সদর, বেলকুচি ও কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনের জন্য ৩১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০টা হতে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে, সিরাজগঞ্জ জেলা নির্বাচন ও রিটানিং অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম বৈধ এসব প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দেন।

সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় যে , প্রথম ধাপের এ নির্বাচনে সদর উপজেলার চেয়ারম্যান পদে প্রতীক প্রাপ্ত ৫ জন এরা হলেন, এস.এম.আহসান হাবীব স্বতন্ত্র প্রতীক ঘোড়া , এস.এম.নাছিম রেজা নুর স্বতন্ত্র প্রতীক মোটরসাইকেল, মোহাম্মদ রিয়াজ উদ্দিন স্বতন্ত্র আনারস, মোঃ নূরুল ইসলাম সজল স্বতন্ত্র প্রতীক কাপ-পিরিচ, রাশেদ ইউসূফ স্বতন্ত্র প্রতীক দোয়াত-কলম।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতীক প্রাপ্ত হন, মোঃ আকরাম হোসেন স্বতন্ত্র প্রতীক তালা, মোঃ জামাত আলী মুন্সী স্বতন্ত্র প্রতীক চশমা, মোঃ জিহাদ আল ইসলাম স্বতন্ত্র প্রতীক উড়োজাহাজ, মোঃ সাইফুল ইসলাম স্বতন্ত্র প্রতিক টিউবওয়েল।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতীক প্রাপ্ত হন, মোছাঃ আফরীনা খাতুন স্বতন্ত্র প্রতীক প্রজাপতি, মোছাঃ নূরুন নাহার খানম বৈদ্যুতিক পাখা, মোছাঃ নূরে ফতিমা স্বতন্ত্র প্রতীক ফুটবল।
বেলকুচি উপজেলার চেয়ারম্যান পদে ৩ জন প্রতীক প্রাপ্তরা হলেন, মোহাম্মদ আমিনুল ইসলাম স্বতন্ত্র প্রতীক দোয়াত-কলম, মোঃ বদিউজ্জামান ফকির স্বতন্ত্র প্রতীক মোটর সাইকেল, মোঃ সেরাজুল ইসলাম স্বতন্ত্র প্রতীক আনারস। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতীক প্রাপ্ত হন, ফারুক সরকার স্বতন্ত্র প্রতীক টিয়া পাখি, মোঃ আঃ আলীম স্বতন্ত্র প্রতীক মাইক, মোঃ ইউসুফ আলী শেখ স্বতন্ত্র প্রতীক উড়োজাহাজ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতীক প্রাপ্তরা হলেন, মোছাঃ রত্না বেগম স্বতন্ত্র প্রতীক ফুটবল এবং সুলতানা রাজিয়া মিলন স্বতন্ত্র প্রতীক প্রাপ্ত হন প্রজাপতি।
কাজিপুর উপজেলার চেয়ারম্যান পদে প্রতীক প্রাপ্ত ৩ জন এরা হলেন, আবুল কালাম আজাদ স্বতন্ত্র প্রতীক দোয়াত কলম, মোঃ আশরাফুল ইসলাম স্বতন্ত্র প্রতীক ঘোড়া, মোঃ খলিলুর রহমান সিরাজী স্বতন্ত্র প্রতীক আনারস।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতীক প্রাপ্ত হলেন, মোঃ শহিনুল ইসলাম (শাহীন) স্বতন্ত্র প্রতীক মাইক, মোঃ সাইফুল ইসলাম স্বতন্ত্র প্রতীক টিয়া পাখি, মোঃ সেলিম রেজা স্বতন্ত্র প্রতীক তালা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতীক প্রাপ্তরা হলেন, মোছাঃ জান্নাতুল ফেরদৌস স্বতন্ত্র প্রতীক ফুটবল, মোছাঃ জুলেখা খাতুন স্বতন্ত্র প্রতীক বৈদ্যুতিক পাখা, মোছাঃ শাপলা খাতুন স্বতন্ত্র প্রতীক পদ্মফুল, মোছাঃ সুলতানা হক স্বতন্ত্র প্রতীক হাঁস।

উক্ত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে, জেলা নির্বাচন ও রিটানিং অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম তিনি সকল বৈধ প্রার্থীদেরকে নির্বাচন কেন্দ্রীক বিভিন্ন দিকনির্দেশনামূলক নির্দেশনা দেন ।
এ সময় প্রার্থীরাও তাদের বক্তব্যে দেন। নির্বাচন চলাকালীন আইনশৃঙ্খলা সুষ্ঠু রাখা ও নির্বাচনী পরিবেশ যাতে স্বাভাবিক থাকে সে বিষয়ে গুরুত্বআরোপ করা হয়।

এ প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে কামারখন্দ উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজিজার রহমান সহ সকল বৈধ প্রার্থীরা, সুধীজন,গুনীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park