1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন

বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, কে পেলেন কোন প্রতীক

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২০২ বার পঠিত

জহুরুল ইসলাম:
আসন্ন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে ১ম ধাপের ৮ মের নির্বাচনে অংশ গ্রহণকারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সিরাজগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্ধ করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম।

বেলকুচি উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুদ্বীপ কুমার রায়  জানান, উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে বরাদ্ধকৃত প্রতীকের মধ্যে রয়েছে উপজেলা চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম (দোয়াত- কলম), বদিউজ্জামান ফকির (মটরসাইকেল), মীর সেরাজুল (আনারস)।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান, ইউসুফ আলী শেখ (উড়োজাহাজ), এস এম ফারুক সরকার (টিয়া পাখি), আব্দুল আলীম পান(মাইক) প্রতীক।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান, রত্না বেগম (ফুটবল), রাজিয়া সুলতানা মিলন (প্রজাপতি) প্রতীক বরাদ্দ্য পান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park