1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

বেলকুচিতে আওয়ামীলীগ নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১৬০ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামীলীগের সাবেক নেতা ও সমাজসেবক হাজী ফজলার রহমান রুমির উপর হামলা-মারপিটের প্রতিবাদে ও হামলাকারিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ এপ্রিল) সকালে বেলকুচি উপজেলার তামাই বাজারে গ্রামবাসির উদ্যোগে কর্মসূচিটি পালন করা হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে তামাই গ্রামের প্রবীন আওয়ামীলীগ নেতা ও সমাজসেবক ফজলার রহমানের উপর হামলা চালায় লিমন সরকার, জুয়েল সরকার, লিটন সরকার ও এশাদুল সরকারের সন্ত্রাসী বাহিনী। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলেও এখনো আসামিদের আটক করা হয়নি। অতি দ্রুত আসামিদের গ্রেফতার করে শাস্তির ব্যাবস্থা করতে হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বেলকুচির ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূইয়া, স্থানীয় আওয়ামীলীগ নেতা হাজী গোলাম সালেক, আব্দুল গফুর প্রমূখ।

এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ বলেন, ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এখনো আসামিদের আটক করা হয়নি। অতি দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park