1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজনের মনোনয়নপত্র জমা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১১৫ বার পঠিত

লিমন খান কাজিপুর প্রতিনিধি:
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে মনোনয়ন পত্র জমাদানের শেষদিনে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মোট তিনজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ সময় বিকেল চারটায় এই তথ্য নিশ্চিত করেছেন নির্বাচনের সহকারি রির্টানিং কর্মকর্তা ও কাজিপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুল হক। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গান্ধাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম। ভাইস চেয়ারম্যান পদে ৩ জন যথাক্রমে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম হোসেন, শাহিনুল ইসলাম শাহিন ও সাইফুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন যথাক্রমে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা সুলতানা শাপলা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা হক, জুলেখা খাতুন, জান্নাতুল ফেরদৌস ও বিলকিছ খাতুন। এবছর অনলাইনে মনোনয়নপত্র জমাদান করেছেন প্রার্থীরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park