1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
চলনবিল রিং জালে সয়লাব: ধ্বংস হচ্ছে মা ও পোনা মাছ, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

তাড়াশে বাড়িতে একা পেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ২৫৬ বার পঠিত

সাব্বির মির্জা,(তাড়াশ)প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে পঞ্চম শ্রেণির ছাত্রীকে জোড়পূর্বক ধর্ষণ করার অভিযোগ উঠেছে রাসেল (২৬) নামের এক যুবকের বিরুদ্ধে।

আজ সোমবার ( ১৫ এপ্রিল )  সকাল সাড়ে ৯ ঘটিকার সময় উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের শাকমাল গ্রামের সজমতা পাড়ে এ ঘটনাটি ঘটেছে। 
অভিযুক্ত ধর্ষক রাসেল একই গ্রামের মো. আব্দুর মান্নানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে পঞ্চম শ্রেণীর মেধাবী ছাত্রী নিজ বাসায় গোহাল ঘর পরিস্কার করতে ছিল। এ সময় বাড়িতে কেউ ছিল না। এ সুযোগে রাসেল তাকে গোয়ালা ঘর থেকে জড়িয়ে ধরে ঘরের ভিতর নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করতে থাকে। এ সময় তার চিৎকারে পাশের বাড়ির গৃহবধু এগিয়ে এলে ধর্ষক রাসেল ঘর হতে বের হয়ে পালিয়ে যায়। এতে রক্তক্ষরণ হয়ে ওই স্কুলছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে ওই ধর্ষিতাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে ওই ছাত্রীর বাবা বলেন, আমার মেয়েকে এমন সর্বনাশ করল। আমি ধর্ষক রাসেলের সর্বোচ্চ শাস্তি চাই।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, এ ব্যাপারে ধর্ষকের পরিবার থেকে এখনও কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park