1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

তাড়াশে পাঁচ সন্তানের জননীর গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১০৫ বার পঠিত

সাব্বির মির্জা,(তাড়াশ)প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের সোলাপাড়া গ্রামে স্বামীর উপর অভিমান করে পাঁচ সন্তানের জননী মইফুল খাতুন (৪৫) নামের এক গৃহবধূ বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। ওই গৃহবধূ তাড়াশ পৌর সদরের দক্ষিণ সোলাপাড়া আব্দূল গণি প্রামানিকের স্ত্রী । সে পাঁচ সন্তানের জননী।

তাড়াশ থানার ওসি (তদন্ত) মো: নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজ শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যার ৬ টার সময় তাকে তাড়াশ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

সম্প্রতি স্বামীর সাথে তার পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। এক পর্যায়ে অভিমান করে শনিবার সন্ধ্যা ৬টার দিকে স্বামীর বাড়িতেই স্ত্রী মইফুল খাতুন বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নেয় পথে তিনি মারা যান।

তাড়াশ থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park