1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বেলকুচিতে বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৪৬৬ বার পঠিত

বেলকুচি প্রতিনিধি

বেলকুচি-এনায়েতপুর থেকে দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘বুননে’র পক্ষ থেকে এই নবীন বরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুনন সভাপতি মো: আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব রাষ্ট্রদূত শহিদুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এর বিচারক (জেলা ও দায়রা জজ) মো: মেহেদী হাসান তালুকদার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী সাইদুর রহমান, বেলকুচি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: মোস্তাফিজুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হুমায়ুন কবির, সাব-রেজিস্টার আসিফ নেওয়াজ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডা. আলী আফতাব উদ্দিন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বেলকুচির অর্থনৈতিক সমৃদ্ধি ঘটেছে। কিন্তু শিক্ষা ও সাংস্কৃতিক সমৃদ্ধি ঘটেনি। আমাদের প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত শিক্ষার্থীরা বেলকুচি-এনায়েতপুর নাম সমুজ্জ্বল করবে। আগামীতে বেলকুচি-এনায়েতপুরে সুস্থ ধারার সংস্কৃতি চর্চা ও শিক্ষা বিস্তারে কাজ করবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তরুণ শিক্ষার্থীদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তারা। সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park