1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেমের সম্পর্কের পর নির্মম হত্যাকাণ্ড! ১৮ বছর পর মিলল জাহাঙ্গীর শেখ হত্যার বিচার ১ মাস পর পুলিশি তৎপরতায় সিলেট থেকে উদ্ধার নিখোঁজ ২ শিশু চলনবিল রিং জালে সয়লাব: ধ্বংস হচ্ছে মা ও পোনা মাছ, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ 

চৌহালীতে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

ইয়াহিয়া খান,চৌহালী প্রতিনিধি:

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘ প্লাটিনাম জয়ন্তী’ পালন করা হয়।
রোববার (২৩ জুন) সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান তাজ উদ্দিনের সভাপতিত্ত্বে
জাতীয় ও দলীয়ন পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সবচেয়ে গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণকারী, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘প্লাটিনাম জয়ন্তী’ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চৌহালী উপজেলার সাবেক ভাই চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক তালুকদার চুন্নু, মাসুদ রানা, যুগ্ম সম্পাদক সেলিম রেজা, আব্দুল হাই ভুট্টো, খাষকাউলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু ছাইদ বিদ্যুৎ, ঘোড়জান ইউনিয়ন আ’লীগের সভাপতি আক্তারুজ্জামান মন্টু, উমারপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বিএসসি, উপজেলা আ’লীগের কোষাধ্যক্ষ নুর আলম আনছারী, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক ফিরোজ সিকদার, সহ প্রচার সম্পাদক সাব্বির হাই রিপন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ প্রমুখ। এদিকে আলাদা অনুষ্ঠানে উপজেলা আ’লীগের প্রয়াত সভাপতি এম মকদম আলীর ১১তম মৃতবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা রবিউল ইসলাম, সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি আবু দাউদ সরকার, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ছাত্রলীগের সভাপতি রহিম রেজা ও সাধারন সম্পাদক মাইন উদ্দিন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park