1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

কাজিপুরে নানা আয়োজনে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২৫৫ বার পঠিত

লিমন খান,কাজিপুর প্রতিনিধি :
ঐতিহাসিক রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগে এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে র‍্যালি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ জুন (রবিবার)সকাল সাড়ে ১০ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তলন। পরে কার্যালয় থেকে সকল নেতা কর্মীদের অংশ গ্রহনে এক বরনাঢ্যা র‍্যালি উপজেলা চৌরাস্তা প্রদক্ষিণ করে উপজেলা স্বাধীনতা স্কয়ারে এসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন।

পরে আওয়ামী লীগ কার্যালয় চত্বরে দোয়াও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগে প্রচার সম্পাদক শওকত আকবরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ কাজিপুর -১ আসনের মাননীয় সাংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকি জয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগে সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন (মাষ্টার)।

এসময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি বেলাতে উল শাওন,শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিলুন ইসলাম, যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা হক, শুভগাছা ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন, কমান্ডার রীর মুক্তিযোদ্ধার আব্দুর রশিদ, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সহ সভাপতি শাজাহান আলী খান সহ উপজেলা আওয়ামী ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park