1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা “আল্লামা সাঈদী কুরআনভিত্তিক সমাজ গঠনে অনুপ্রেরণা হয়ে থাকবে” — আরিফুল ইসলাম সোহেল বাধ্যতামূলক অবসরে কামারখন্দ সার্কেলের এএসপি রবিউল ইসলাম ​বেলকুচিতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ চার জনের যাবজ্জীবন বন্ধ জাতীয় জুট মিলে আরএফএল এর বিনিয়োগ সিরাজগঞ্জে খুলছে কর্মসংস্থানের নতুন দুয়ার

হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৬২ বার পঠিত
Oplus_16908288

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর আমির আরিফুল ইসলাম সোহেল-এর হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে বিভিন্ন ব্যক্তির কাছে জরুরি প্রয়োজনে টাকা চেয়ে প্রতারণার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, হ্যাক হওয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে পরিচিতজনদের কাছে ১৫ হাজার টাকা বিকাশে পাঠানোর অনুরোধ জানিয়ে বার্তা পাঠানো হচ্ছে। বার্তায় পরদিন টাকা ফেরত দেওয়ার আশ্বাসও দেওয়া হচ্ছে, যাতে মানুষ সহজেই প্রতারিত হয়।
এ ঘটনায় আরিফুল ইসলাম সোহেল সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, তার +৮৮০ ১৭৫৬-২৫৪২১৮ নম্বর থেকে আসা কোনো হোয়াটসঅ্যাপ বার্তার ভিত্তিতে টাকা পাঠাবেন না। প্রয়োজনে সরাসরি ফোন করে বিষয়টি নিশ্চিত হওয়ার অনুরোধ জানান তিনি।
তিনি আরও বলেন, তার নামে কেউ অর্থ দাবি করলে সেটি সম্পূর্ণ প্রতারণা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
সতর্কতা: হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে জরুরি টাকা চাওয়ার বার্তা পেলেই আগে ফোনে পরিচয় নিশ্চিত করুন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park