1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

হেরোইন রাখার দায়ে কামারখন্দে নারী মাদক ব্যবসায়ির যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৯৬ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জের কামারখন্দে সাবিনা খাতুন (৩৭) নামে এক নারী মাদক ব্যবসায়িকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

এছাড়া একই মামলায় সাবিনা খাতুনকে চোলাইমদ রাখার দায়ে দুই বছরের সশ্রম কারাদন্ড পাঁচ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদন্ড এবং গাঁজা রাখার দায়ে দুই বছরের সশ্রম কারাদন্ড পাঁচ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

আজ রোববার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো: নাজির এই কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত সাবিনা খাতুন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল উত্তরপাড়া গ্রামের সাইফুল ইসলাম সরকারের স্ত্রী। জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রফার রাশেদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ পত্রে বলা হয়েছে, ২০১৬ সালের ১০ নভেম্বর বিকেলে কামারখন্দ থানা ও এর আশপাশের এলাকায় টহল ডিউটি করে র‌্যাব-১২ এর সদস্যরা। এসময় তাদের কাছে খবর আসে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল উত্তরপাড়া গ্রামের সাবিনা খাতুনের বাড়িতে হেরোইন, গাঁজা ও চোলাইমদ ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা সাবিনা খাতুন দৌড়ে পালিয়ে যায়। আসামীর ফেলে যাওয়া ৪৮ গ্রাম হেরোইন, ১.৮ কেজি গাঁজা ও ১৪ লিটার চোলাইমদ জব্দ করা হয়।

এঘটনায় র‌্যাব-১২ এর ডিএডি প্রদীপ কুমার সাহা বাদী হয়ে কামারখন্দ থানায় সাবিনা খাতুনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। পরে সাবিনা খাতুনকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা। মামলা চলাকালে ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করে আদালত। স্বাক্ষ্য গ্রহন শেষে আজ সাবিনা খাতুনকে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয় আদালত।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park