1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

হেরোইন ও ইয়াবা রাখার দায়ে দুই যুবকের কারাদন্ড

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১২০ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

হেরোইন ও ইয়াবা রাখার দায়ে সিরাজগঞ্জে মিন্টু শেখ (৪২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

এছাড়া ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১০(ক) ধারায় মিন্টু শেখকে দুই বছরের সশ্রম কারাদন্ড ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে দুই মাসের কারাদন্ড দেয়া হয়েছে।

একই মামলার আরেক আসামী বাবু শেখকে (৪২) ৫ বছরের সশ্রম কারাদন্ড ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১০(ক) ধারায় বাবু শেখকে এক বছরের সশ্রম কারাদন্ড ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাসের কারাদন্ড দেয়া হয়েছে।

আজ রোববার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো: আবুল বাশার মিঞা এই কারাদন্ডের আদেশ দেন।

এই আদালতের অতিরিক্ত পিপি জেবু ন্নেছা এতথ্য নিশ্চিত করেছেন।

দন্ডপ্রাপ্তরা হলো, সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার শাহ আলম শেখ ওরফে শহরাই এর ছেলে মিন্টু শেখ ও একই মহল্লার দানেজ শেখ ওরফে দাদু শেখের ছেলে বাবু শেখ।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের ১৬ অক্টোবর রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লায় মাদক দ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় দুজন ব্যক্তিকে সন্দেহ ভাজন অবস্থায় দেখে তাদের দিকে অগ্রসর হয় ডিবি পুলিশ। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে বাবু শেখ ও মিন্টু শেখ নামে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর বাবু শেখের শরীর তল্লাশী চালিয়ে ২৪ গ্রাম হেরোই ও ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আর মিন্টু শেখের শরীর তল্লাশী চালিয়ে ৪৫ গ্রাম হেরোই ও ২০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এঘটনায় ডিবি পুলিশের এসআই ফজলে মাহমুদ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার স্বাক্ষ্য প্রমান শেষে আজ আসামী মিন্টু শেখকে যাবজ্জীবন কারাদন্ড ও বাবু শেখতে ৫ বছরের কারাদন্ড দেয় আদালতের বিচারক।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park