1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

হঠাৎ সারা দেশে উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালো জামায়াত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ২৯০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন ২০২৪ এর তফসিল ঘোষণা করা হয়েছে, প্রথম দফার নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের লাস্ট ডেট ১৫ এপ্রিল সোমবার, বিএনপি সহ সকল বিরোধী দল এই নির্বাচন বর্জন করেছে,তবে গুঞ্জন ছিল বিএনপি জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন এই নির্বাচনে , কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকেও কোন বাধা দেওয়া হবে না এতে, সে মোতাবেক জামায়াতের প্রায় দেড়শতাধীক প্রার্থী স্থানীয়ভাবে ঈদ শুভেচ্ছা দিয়ে প্রচারণায় নামেন, প্রথম ধাপের উপজেলা গুলোর মধ্যে বেশ কিছু উপজেলায় নির্বাচনের সকল প্রস্তুতি সম্পূর্ণ ছিল, কোথাও কোথাও মনোনয়নপত্র দাখিল করা হয়েছে, আবার কোথাও কোথাও মনোনয়ন পত্র দাখিলের প্রস্তুতি চলছিল, সিরাজগঞ্জ জেলার সদর ও বেলকুচি উপজেলা তার মধ্যে অন্যতম, কিন্তু হঠাৎ সারাদেশে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালো জামায়াতে ইসলামী,১৪ এপ্রিল সকালে সারা দেশে,উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে,
নাম প্রকাশে অনিচ্ছুক, কেন্দ্রীয় মজলিশে শূরার এক সদস্য বলেন,আমাদের কাছে খবর ছিল, বিএনপি সহ বেশ কিছু বিরোধী দল আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশগ্রহণ না করলেও তাদের দলের নেতৃবৃন্দ স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, তাই আমদেরও সিদ্ধান্ত ছিল, দলীয়ভাবে এই নির্বাচনে অংশগ্রহণ না করা, তবে স্থানীয় সংগঠনের সিদ্ধান্ত মোতাবে কেউ যদি নির্বাচন করতে চায় কেন্দ্রীয় সংগঠন বাধা হয়ে দাঁড়াবে না, কিন্তু এখন দেখা যাচ্ছে, কোন বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করছে না, এক্ষেত্রে যদি শুধু আমাদের নেতৃবৃন্দ নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে জনগণের মাঝে একটা ভুল বার্তা যাবে,তাছাড়া জাতীয় নির্বাচনে বাতিল হওয়া ইভিএম অনেক উপজেলা নির্বাচনে ফিরিয়ে আনা হয়েছে, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ও আমরা দেখতে পাচ্ছি না, তাই কেন্দ্রীয় সংগঠন সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াত আনুষ্ঠানিকভাবে নির্বাচনে যাওয়ার ঘোষনাও যেমন দেয় নাই , এখন সরে দাঁড়ানোর ঘোষণাও আনুষ্ঠানিকভাবে দিবে না, তবে আমাদের সকল প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জানিয়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park