1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

স্বতন্ত্র প্রার্থী হলেন সাবেক মন্ত্রী ও জেলা পরিষদের চেয়ারম্যান লতিফ বিশ্বাস

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৭৫ বার পঠিত

আসন্ন দ্বাদস জাতীয় নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উঠালেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস।

বুধবার (২৯ নভেম্বর)সকাল সারে ১১টায় বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়ার অফিসে সাবেক মন্ত্রীও বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস উপস্থিত হয়ে তৃনমুল আ’লীগের দলীয় নেতাকর্মীদের নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন দ্বাদস জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষে ফরম উঠানো হয়।

আজ বৃহস্পতিবার উপজেলা সহকারী রিটার্নিং অফিসার বরাবর ফরম জমা দিবেন বলে তিনি জানান। সাবেক মন্ত্রী আরও বলেন দলীয় মনোনয়ন চেয়েছিলাম আমি পাইনি, বাংলাদেশ আ’লীগের সভাপতি ও জননেত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী এবং আমার সিরাজগঞ্জ -৫ বেলকুচি চৌহালী তৃনমুলের দলীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবো, এবং আমি জয়ী হবো বলে তিনি আশাবাদব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস, আ’লীগের সাবেক সহ সভাপতি গাজী লুৎফর রহমান মাখন, সদস্য শাহাদাৎ হোসেন সহ তৃনমুল আ’লীগের দলীয় নেতাকর্মী।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park