1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

স্ত্রী হত্যার দায়ে তাড়াশে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৭৮ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

স্ত্রী হত্যার অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশে স্বামী মাসুদ রানাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে সিরাজগঞ্জের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এই কারাদন্ডের আদেশ দেন।

সিরাজগঞ্জের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্টেনোগ্রাফার রনি ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

দন্ডপ্রাপ্ত মাসুদ রানা সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আড়ংগাইল গ্রামের সুরত আলীর ছেলে।

মামলার অভিযোগে জানাযায়, ২০০৮ সালে মাসুদ রানার সঙ্গে পারিবারিক ভাবে বিয়ে হয় তাড়াশ উপজেলার সোলাপাড়া গ্রামের মোখসেদ আলী খানের মেয়ে মুক্তি খাতুনের (১৯)। বিয়ের সময় ৩০ হাজার টাকা যৌতুক দাবী করা হয়েছিল। ওই সময় ১৭ হাজার টাকা পরিশোধ করা হলে বাকি ১৩ হাজার টাকার পরিশোধের জন্য দুই মাসের সময় নেয় মুক্তির পরিবার।

কিন্তু নির্দিষ্ট সময়ে টাকা পরিশোধ না করায় যৌতুকের ১৩ হাজার টাকার জন্য মুক্তি খাতুনকে নির্যাতন করতেন স্বামী মাসুদ রানা ও তার পরিবারের সদস্যরা। এরই জেরে ২০০৮ সালের ২৭ আগষ্ট মুক্তি খাতুন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরে তাকে গলাটিপে ও শ্বাসরোধে হত্যা করা হয়। এই ঘটনায় মুক্তি খাতুনের বাবা মোখসেদ আলী খান বাদী হয়ে মাসুদ রানা ও তার পরিবারের অন্যান্য সদস্য সাজেদা, নুরুল ইসলাম, জলিল উদ্দিন ও বিলকিসের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে মাসুদ রানাকে অভিযুক্ত করে ২০০৮ সালের ২২ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে আজ মাসুদ রানাকে যাবজ্জীবন কারাদন্ড দেয় আদালত।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park