1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গভীর রাতে বালিকা বিদ্যালয়ে তাণ্ডব! কাঁটাতারের নিরাপত্তা বেষ্টনী ভাঙচুর, তদন্তে পুলিশ তাড়াশ উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দুলাভাই পলাতক উল্লাপাড়ায় সরকারি জায়গা দখল করে বিএনপি নেতার মার্কেট নির্মাণ তাড়াশে মাদক সেবনের দায়ে এক মাসের কারাদণ্ড তাড়াশে বাসার গ্রিল কেটে ২৯ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকা চুরির অভিযোগ তাড়াশে জমে উঠেছে ঈদের কেনাকাটা তাড়াশে মৎস্যজীবী দলের দোয়া ও ইফতার মাহফিল হঠাৎ অসুস্থ জামায়াত আমির ২০২৬ সেশনের জন্য ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ সরকার সেক্রেটারি নাজমুল হাসান

স্কাউটের কামারখন্দ উপজেলা শাখার সাধারণ সভা ও সমাবেশ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২১৭ বার পঠিত

বাংলাদেশ স্কাউট সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলা শাখার বার্ষিক( ত্রি-বার্ষিক) সাধারণ সভা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর ) সকাল সাড়ে ১০ টায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কামারখন্দ উপজেলা মিনি অডিটোরিয়াম কক্ষে বার্ষিক( ত্রৈ-বার্ষিক) সাধারণ সভা সমাবেশ আয়োজন করা হয়।

সমাবেশে বাংলাদেশ স্কাউটস্ কামারখন্দ উপজেলা শাখার কমিশনার ও সাবেক প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস্ সিরাজগঞ্জ জেলার সভাপতি মো. আব্দুল মজিদ, জেলা কমিশনার ও সিরাজগঞ্জ ভিক্টোরিয়া স্কুলের প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ছাকমান আলী, উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার প্রধান শিক্ষকসহ প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park