1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সোনাতলা ফয়েজিয়া দাখিল মাদ্রাসায় বিদায় ও দোয়া অনুষ্ঠান

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪০০ বার পঠিত

ইয়াহিয়া খান,এনায়েতপুর থেকে:

সিরাজগঞ্জ এনায়েতপুরে ঐতিহ্যবাহী সোনাতলা ফয়েজিয়া দাখিল মাদ্রাসার ২০২৪ইং এর দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

৫ ফেব্রুয়ারি সোমবার অত্র মাদ্রাসা মাঠে এক মনোরম পরিবেশে দাখিল পরীক্ষার ছাত্র/ছাত্রীদের বিদায়ী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো: সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, ৯নং খুকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মুল্লুক চান মিয়া, বিশেষ অতিথি ছিলেন এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতি লি: এর সভাপতি মো: মাসুদ রানা ও এনায়েতপুর থানা যুব সংঘর সভাপতি সাইফুল ইসলাম প্রিন্স।
এসময় আরো উপস্থিত ছিলেন, মানবাধিকার কর্মী মো: এমদাদুল হক (মিলন) সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ ইকবাল হোসেন, অত্র মাদ্রাসার (সুপার) শেখ মোঃ আব্দুর রাজ্জাক, (সহ-সুপার) মোঃ ইউনুছ আলী, সহকারী শিক্ষক মোঃ আবুল হোসেন, জাহাঙ্গীর আলম ও ভেটেনারি চিকিৎসক মোঃ শাহ আলম প্রমুখ। বিদায়ী ছাত্র/ছাত্রীদের মধ্যে থেকে বক্তব্য ও গজল পরিবেশন করেন, সাহিদা, সাথী, তাসনিয়া, সুফিয়া, রিতুবন্যা, ফারজানা ও রত্না।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, আজকের ছত্র/ছাত্রী আগামীদিনের ভবিষ্যৎ তাই আগামীদিনে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব তোমাদের মাঝ থেকেই উঠে আসবে আমরা বিশ্বাস করি। দেশে সুশাসন প্রতিষ্ঠায় তোমাদের যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা। পরিশেষে বিদায়ী ছাত্র/ছাত্রীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park