1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

সুষ্ঠু নির্বাচনে জিরো টলারেন্স: সিরাজগঞ্জে ইসি রাশেদা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩০ বার পঠিত

নির্বাচন সুষ্ঠু করতে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। আমাদের কাছে সব প্রার্থীই সমান। যিনি নির্বাচনী আচরণবিধি ভাঙবেন তার বিরুদ্ধেই অ্যাকশন নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, ভোটাররা কোনো বাধা ছাড়া কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। আচরণবিধি ভাঙলে প্রার্থিতাও বাতিল করা হতে পারে। আবার যদি কেউ ভয় দেখান বা হুমকি-ধামকি দেন, তাহলে তিনি অপরাধী হিসেবে গণ্য হবেন। আইন অনুসারে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সভায় সিরাজগঞ্জ-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরু বলেন, আমার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চয়ন ইসলামকে শুক্রবার শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। তবে তার শাস্তির উপর অনেকটা নির্ভর করছে নৌকা প্রতীকের সমর্থকদের অপরাধ প্রবণতা। বিষয়টি ইসিকে জানিয়েছে।

সিরাজগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সুইট জাগো নিউজকে বলেন, আশা করছি নির্বাচন কমিশন সুষ্ঠু ভোটের পরিবেশ করবে। সেই আস্থা রেখেই সমস্যার কথা জানিয়েছি৷

জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমানের সভাপতিত্বে এসময় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক আনিসুর রহমান, জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে সিরাজগঞ্জ সরকারি কলেজের শেখ কামাল অডিটোরিয়ামে জেলার প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park