1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

সিরাজগঞ্জ-৫ নৌকার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় যুবলীগের নেতা সজিব, ঈগলের প্রচারণায় ব্যস্ত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জ-৫ আসনে নৌকার প্রচারণার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় যুবলীগের নেতা কামরুল ইসলাম সজিব ঈগল প্রতীকের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে স্থানীয় যুবলীগ সহ নৌকা প্রতীকের সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রæত এই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে স্থানীয় যুবলীগ।
জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশ জুড়ে নৌকা প্রতীক বিজয়ী করতে কেন্দ্রীয় যুবলীগের চেয়্যারম্যান ফজলে শামস্ পরশের দির্শেনে গঠন করা হয়েছে প্রচার-মিডিয়া ও আইটি উপ-কমিটি। এই কমিটির পক্ষ থেকে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য কামরুল ইসলাম সজিবকে  ৮৮ নং সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। কিন্তু সে আওয়ামীলীগের নৌকা প্রতীকের বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রতীক ঈগলের প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সিরাজগঞ্জ-৫ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মন্ডল গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মমিন মন্ডল  (নৌকা) বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস (ঈগল) জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি।
বুধবার কেন্দ্রীয় যুবলীগের সদস্য কামরুল ইসলাম সবুজ তার ফেসবুক পেজে স্ট্যাটাসে লিখেছেন “ এক হাজার কিংবা দশ হাজার টাকার জন্য আপনার মহামুল্যবান কোটি টাকার ভোটটা একজন ব্যবসায়ীকে দিয়ে আপনার এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মনের ভাগ্যকে ধ্বংস করে দিবেন ? কারন ব্যবসায়ী সব সময় তার ব্যবসা হবে কিভাবে সেই চিন্তাই করে, আর নেতাকর্মীদের তার কর্মচারী মনে করে। কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তি সব সময় এলাকার উন্নয়ন এর জন্য কাজ করে,  আর এলাকার অবকাঠামোর উন্নয়ন হইলে আপনার এবং অপনার ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য অটোমেটিক বদলে যাবে..তাই সিদ্ধান্ত এবার আপনার.. ভাগ্যের উন্নয়ন না ধ্বংস।”
এছাড়া তার তিনি ঈগল পাখির ছবি দিয়ে “বন্দুকের গুলির নিশানা মিস হয়, কিন্তু ঈগলের নিশানা মিস হয় না” উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দেন। এতে নৌকা সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কেন্দ্রীয় যুবলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা সজিবের নৌকার বিরুদ্ধে এমন প্রকাশ্যে অবস্থান নেয়া ও স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকে প্রচারণায় এলাকায় ক্ষোভ ও উক্তেজনা ছড়িয়ে পড়েছে।  তবে এ ব্যাপারে বক্তব্য নিতে সজিবের মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
বেলকুচি উপজেলা যুবলীগের নেতা এনামুল হক সরকার, মাহমুদুদল হাসান রতন, জুলফিকার মাহমুদ শিপন, ফিরোজ আহম্মেদ পিয়াস ও ইউসুফ জী খান স্বদেশ জানান, কেন্দ্রীয় যুবলীগের সদস্য কামরুল ইসলাম সজিব সিরাজগঞ্জ-৫ আসনের দায়িত্ব পেয়ে নৌকার বিরুদ্ধে অবস্থান এটা লজ্জাজনক। সজিবের শুভ বুদ্ধির উদয় না হলে কেন্দ্রীয় যুবলীগের সদস্য পদ থেকে স্থায়ী বহিঃষ্করের দাবি জানাই।

এ বিষয়ে যুবলীগের রাজশাহী বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত যুগ্মসাধারন সম্পাদক ডা. আবু  হেলাল জানান, নৌকা বিজয়ে দায়িত্ব পালনে অবহেলার সুযোগ নেই, খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park