1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন

সিরাজগঞ্জ-৫ আসনে পৌরঃ জামায়াতের দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষক কর্মশালা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৫৪০ বার পঠিত

বেলকুচি প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সিরাজগঞ্জ-৫ আসনের নির্বাচন বিভাগের সার্বিক দিকনির্দেশনায় , বেলকুচি পৌরসভা জামায়াতের উদ্যোগে, ভোটকেন্দ্র ভিত্তিক পোলিং এজেন্টদের নিয়ে , দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১ অক্টোবর (শুক্রবার ) সকালে বেলকুচির শ্যামকিশোর পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রোগ্রামের শুরুতেই দারসুল কুরআন পেশ করেন, সংগঠনের বেলকুচি উপজেলা নায়েবে আমীর মাওলানা আবুল হাসেম সরকার ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা মজলিসে শুরা সদস্য ও বেলকুচি উপজেলা আমীর, আরিফুল ইসলাম সোহেল, তিনি তার বক্তব্যে বলেন,

সবার আগে দেশে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে হবে। এ জন্য দরকার সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড। বেড়িয়ে আসতে হবে ভোট চুরি-ডাকাতি, কেন্দ্র দখলসহ নির্বাচনে অবৈধ অর্থের ব্যবহারের অতীত অপসংস্কৃতি থেকে। ‘১০ হোন্ডা, ২০ টা গুণ্ডা; নির্বাচন ঠাণ্ডা’ এমন নৈরাজ্যকর পরিস্থিতি জনগণ আর দেখতে চায় না। ‘আমার ভোট আমি দেবো; যাকে খুশী তাকে দেবো’ সৃষ্টি করতে হবে এমন পরিবেশের। এজন্য দরকার আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।
তবে জাতীয় নির্বাচনের পূর্বেই আগামী নভেম্বর মাসেই, জাতীয় ঐক্যমত কমিশনের সুপারিশ বাস্তবায়ন আদেশের উপর একটি গণভোট দিতে হবে, গণভোটের মাধ্যমে পাশ করা আদেশের ভিত্তিতেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। তিনি গণভোট সহ পাঁচ দফা দাবি আদায়ে সকলকে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

উক্ত কর্মশালায় বেলকুচি পৌরঃ জামায়াতের আমীর, মাওলানা গোলাম সারওয়ার এর সভাপতিত্তে ও সেক্রেটারি ডাক্তার সিরাজুল ইসলাম এর সঞ্চালনায়
বিভিন্ন বিষয়ের উপর দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন,বেলকুচি উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নুর-উন-নবী সরকার।
উপজেলা নির্বাচন বিভাগের পরিচালক ও বেলকুচি উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাজহারুল ইসলাম ।
ভোটকেন্দ্র ভিত্তিক পোলিং এজেন্টদের নিয়ে অনুষ্ঠিত উক্ত দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষক কর্মশালায় বেলকুচি পৌরসভার ভোটকেন্দ্র ভিত্তিক প্রধান পোলিং এজেন্ট গন ও পৌরসভার বিভাগীয় দায়িত্বশীলগণ ডেলিগেট হিসাবে উপস্থিত ছিলেন ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park