
চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ-৫ আসনে পছন্দের প্রতীক পেলেন স্বতন্ত্র প্রার্থী সাবেক মৎস্য ও প্রণীসম্পদ মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ে প্রতীক বরাদ্দ অনুষ্ঠান শুরু করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস এর পছন্দের প্রতীক ঈগল বরাদ্দ পান। এছাড়াও আব্দুল্লাহ আল মামুন এর পছন্দের প্রতীক কাঁচি, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল (নৌকা) বিএনএম মনোনীত প্রার্থী আব্দুল হাকিম (নোঙ্গর), এডভোকেট নাজমুল হুদা (গামছা) ও মো. ফজলুল হক (লাঙ্গল)প্রতীক বরাদ্দ পান।
পছন্দের প্রতীকের বিষয়ে আব্দুল লতিফ বিশ্বাস সিরাজগঞ্জ সংবাদ কে জানান- জণগণের চাওয়া ছিলো ঈগল প্রতীক,
কারণ ক্ষীপ্ততার প্রতীক ও এই ঈগল তাই আমি ঈগল প্রতীক বেছে নিই।
সিরাজগঞ্জের ৬টি আসনে বেলা ১১.১৫ মিনিটে শান্তিপূর্ণভাবে প্রতিক বরাদ্দ অনুষ্ঠান শেষ হয়।