1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জ-৩ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির জাকির হোসেন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯২ বার পঠিত

শরিফুল ইসলাম ইন্না:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী জাকির হোসেন। তিনি দলীয় লাঙ্গন প্রতীক পেলেও এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

আজ শনিবার সকাল ১১টায় এতথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী জাকির হোসেন।

জাকির হোসেন বর্তমানে জাতীয় পার্টির রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে জাকির হোসেন বলেন, ‘১৭ ডিসেম্বর পর্যন্ত মাঠে ছিলাম। বেশ কয়েকটি নির্বাচনী ক্যাম্পও করেছি। দলের নেতাকর্মী ও ভোটারদের মাঝে বেশ উৎসাহ-উদ্দীপনা ছিল। কিন্তু ১৭ ডিসেম্বর বিকেল ৪টার পর থেকে সব শেষ হয়ে গেছে। জাতীয় পার্টির নেতা জিএম কাদের মাঠে নেই। নির্বাচন বিষয়ে তার কোনো নির্দেশনাও পাওয়া যাচ্ছে না। এখন যেহেতু প্রার্থী হিসেবে নাম প্রত্যাহারের কোনো সুযোগ নেই। তাই ভোটের মাঠ থেকে আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রায়গঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় নির্বাচনী ক্যাম্পে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দেন জাকির হোসেন।

এসময় জাতীয় পার্টির রায়গঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শের আলী, সদস্য মর্তুজা সরকার, পাঙ্গাসী ইউনিয়ন শাখার সদস্য ওয়াজেদ আলীসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park