1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি হেনরী স্বামীসহ গ্রেফতার

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫০ বার পঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক:
সিরাজগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী লাবু তালুকদারকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করেছে র‌্যাব। ধারণা করা হচ্ছে, তারা সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টা করছিলেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) মৌলভীবাজারের বর্ষিজোড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে দুপুরে নিশ্চিত করেছে র‌্যাবের মিডিয়া বিভাগ।

জানা যায়, তারা মৌলভীবাজার শহরতলীর সোনাপুর এলাকার স্থানীয় দেলওয়ার হোসেন বাচ্চুর বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-৯।

র‌্যাব জানিয়েছে, গত ৪ আগস্ট সিরাজগঞ্জ সদর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হয়। সেই মামলায় হেনরী ও তার স্বামী আসামি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় টানা প্রায় সাড়ে ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ। এরপর থেকে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে ছাত্র-জনতাকে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়। গ্রেফতার এড়াতে আওয়ামী লীগের বেশির ভাগ নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছেন। তাদের অনেকেই ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

ধারণা করা হচ্ছে, সিরাজগঞ্জের আলোচিত ও প্রভাবশালী এমপি জান্নাত আরা হেনরী ভারতে পালানোর উদ্দেশে মৌলভীবাজারে অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির ব্যাপক অভিযোগ রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park