1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান, সম্পাদক ইন্না

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২২৯ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন হারুন অর রশিদ খান হাসান (বাংলা ভিশন ও দৈনিক দিনকাল) ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শরীফুল ইসলাম ইন্না (এনটিভি ও দৈনিক আজকের পত্রিকা)।

শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের আহ্বায়ক শরীফুল ইসলাম ইন্নার সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সভায় সদস্যদের কণ্ঠ ভোটে তারা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

প্রেসক্লাবের সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কমিটি গঠনের আগে সভায় সর্বসম্মতিক্রমে কার্যনির্বাহী কমিটি ১৩ সদস্য থেকে বাড়িয়ে ২১ সদস্য করা হয়। এরপর পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সদস্যদের সম্মতিতে ৫সদস্য বিশিষ্ট একটি সাবজেক্ট কমিটি গঠন করা হয়।

প্রেসক্লাবের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জেহাদুল ইসলাম (দৈনিক যুগান্তর) ও হীরক গুন (চ্যানেল-২৪) সহ-সাধারন সম্পাদক গোলাম মোস্তফা রুবেল (যমুনা টেলিভিশন) ও ইউসুফ দেওয়ান রাজু (আরটিভি), অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসী ( দৈনিক নয়াদিগন্ত) সাংগঠনিক সম্পাদক হয়েছেন রহমত আলী (এসএ টেলিভিশন), দপ্তর সম্পাদক এনামুল হক (আমাদের বাংলা),
, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ এম মোকাদ্দেস (যায়যায়দিন) ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম ( গ্লোবাল টেলিভিশন) স্কৃতিক সম্পাদক দিলীপ গৌড় (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), সমাজ কল্যান সম্পাদক মিলন শেখ (দৈনিক আমার সংবাদ), সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোস্তাক আহম্মেদ নওশাদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক রেজাউল করিম খান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এইচ এম আলমগীর।

কার্যনির্বাহী সদস্যরা হলেন, বাবু ইসলাম (জনকণ্ঠ), হেলাল আহমেদ ( ডেইলি ট্রাইব্যুনাল), জাকিরুল ইসলাম সান্টু (দৈনিক আজকের সিরাজগঞ্জ), শফিক মোহাম্মদ রুমন ( দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ) ও সোহাগ হাসান জয় (আমাদের নতুন সময়)।

এর আগে সকাল ১১টায় শুরু হওয়া ১৯৭৮ই সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই প্রেসক্লাবের সাধারণ সভায় তাদের সময়ের সাংগঠনিক কার্যক্রমের বিবরণ ও আয় ব্যায়ের হিসাব দেন আহ্বায়ক কমিটি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park