1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

সিরাজগঞ্জ জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৭৩ বার পঠিত

জহুরুল ইসলাম:
জেলা পরিষদের সদস্যদের সাথে সমন্বয়হীনতা, নিয়ম শৃঙ্খলা ভঙ্গ ও ব্যাপক অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জের জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরীফুল ইসলাম তাজফুলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন পরিষদের ১১ সদস্যরা। 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে অনাস্থা প্রস্তাব প্রাপ্তির কথা স্বীকার করেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান।

এ ব্যাপারে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের একটি অনাস্থা প্রস্তাব আজকে আমার হাতে দিয়েছে পরিষদের সদস্যবৃন্দ। এ বিষয়ে খুব শিঘ্রই একটি প্রতিবেদন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হবে।

জেলা পরিষদের ২ নং সদস্য একরামুলক হক বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস সংসদ নির্বাচনে অংশগ্রহন করার জন্য গত ২৮ নভেম্বর ২০২৩ সেচ্ছায় পদত্যাগ করেন এবং পরবর্তীতে পদটি শূন্য হয়। এ পদে শরিফুল ইসলাম (তাজফুল) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হবার পর থেকেই অন্যন্য সদস্যদের সঙ্গে কোনো প্রকার সভা না করে নিজেই সব কিছুর সিদ্ধান্ত নেন।এর মধ্যে তার বিরুদ্ধে ব্যাপক অনিয়মেরর অভিযোগ উঠেছে। 
তাই এসব কারণে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে জেলা পরিষদের অন্যন্য সদস্যদের সাথে আলোচনা করে তার বিরুদ্ধে অনাস্থা নেয়ার প্রস্থাব হয়েছে। সেই সাথে কন্ঠ ভোটে নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে পরিষদের ৩ নং সদস্য আমিনুল ইসলাম খানকে প্রস্থাব দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরিফুল ইসলাম (তাজফুল) বলেন, অনাস্থার বিষয়টি আমি এখনো জানি না তবে সকালে সদস্যরা মিটিং করছে আমাকে ডাকেনি। তবে অফিসিয়ালি এখনো আমাকে কেউ জানায়নি। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি আসলে তবেই এ বিষয়ে বলতে পারবো।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park