1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন লাবু

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২৮৫ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো: শামীম তালুকদার লাবু। আজ শনিবার জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে ভোট গ্রহন। ভোট গ্রহন শেষে প্রাপ্ত ফলাফলে মো: শামীম তালুকদার লাবু কে বিজয়ী ঘোষনা করা হয়।

সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করে বলেন, জেলা পরিষদের উপ-নির্বাচনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মো: শামীম তালুকদার লাবু (জিপ গাড়ি) ৬৩৪ ভোট, মো: মকবুল হোসেন মুকুল (ঘোড়া) ৫০৬ ভোট, মু: শওকত আলী সেলিম (হেলিকপ্টার) ৩৪ ভোট, মো: আব্দুর রহমান মোটর সাইকেল) ২ ভোট ও মো: আব্দুর রহমান (চশমা) পেয়েছেন ৫ ভোট।

মোট ১১৯৬ জন ভোটারের মধ্যে ১১৯১ জন ভোটার ভোট প্রদান করেন। নির্বাচনে শামীম তালুকদার লাবু তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো: মকবুল হোসেন মুকুলকে ১২৮ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হন।

উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস। তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে গত ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আব্দুল লতিফ বিশ্বাস নৌকার প্রতিকের প্রার্থী আব্দুল মমিন মন্ডলের কাছে পরাজিত হন।

পরবর্তীতে নির্বাচন কমিশন সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদ শূণ্য ঘোষনা করে উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষনা করেন। আজ ৯ মার্চ এই নির্বাচনে মো: শামীম তালুকদার লাবু (জিপ গাড়ি) বিজয়ী হলেন। তিনি সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ভাষা সৈনিক প্রয়াত মোতাহার হোসেন তালুকদারের ছেলে। শামীম তালুকদার লাবু সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য জান্নাত আরা তালুকদার হেনরীর স্বামী।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park