1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৩৭৮ বার পঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
সিরাজগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে সিরাজগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার (৮ মার্চ-২০২৫) বিকেল ৫ টায় শহরের ডাব্লিউ এফ রেষ্টুরেন্টে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মিডিয়া বিভাগের সেক্রেটারী অধ্যাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা শাহিনুর আলম,
বিশেষ অতিথির বক্তব্য রাখন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জেলা জামায়াতের নায়েবে আমীর ও বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আলী আলম,জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, শহর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ, ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ আলী।
জামায়াতের পক্ষ থেকে বক্তাগণ বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষে সঠিক সংবাদ প্রকাশের জন্য অনুরোধ জানান। জামায়াতের প্রতিটি প্রোগ্রামে উপস্থিত থেকে সঠিক সুন্দর সংবাদ প্রকাশের জন্য সিরাজগঞ্জের সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইফতার মাহফিলে সাংবাদিকদের মধ্যে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, সাবেক সভাপতি হেলাল আহমেদ, প্রেসক্লাবের সাবেক আহবায়ক আব্দুল কুদ্দুস, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটন প্রমুখ বক্তব্য রাখেন। ইফতার মাহফিলে সিরাজগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park