1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি লিটন,সম্পাদক মাসুদ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৩১ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না:

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

১৭টি পদের মধ্যে সভাপতি সহ আওয়ামী লীগ মনোনীত ১০টি ও সাধারণ সম্পাদক সহ ৭টি পদে বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে কায়সার আহমেদ (লিটন) ও সাধারণ সম্পাদক পদে মাসুদুর রহমান মাসুদ নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ-সভাপতি লুৎফর রহমান ও মো. আলিমুল হক, সহ-সাধারণ সম্পাদক নাদিম ইবনে মোস্তফা, গ্রন্থাগার সম্পাদক আসিফ আজাদ (রাতুল), সহকারী গ্রন্থাগার সম্পাদক মোছা. খাতুনে জান্নাত (বন্যা), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. মুজাহিদ বিন রহমান (মিঠুন), কোষাধ্যক্ষ ওয়ালী উল্লাহ, হিসাব নিরীক্ষক গোলাপ হোসেন, সহকারী হিসাব নিরীক্ষক সাইফুল্লাহ তাড়াশী, নির্বাহী সদস্য আমান উল্লাহ মন্ডল, হেদায়েতুল ইসলাম, রফিকুল ইসলাম সেলিম, এ.কে. এম হাসান ফারুক (রুমি), এনামুল করিম শাহীন ও রেজাউল বারী (রন্টু)।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে এতথ্য নিশ্চিত করেছেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এ্যাড. আনোয়ার পারভেজ লিমন।

এর আগে, বুধবার (৩১ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।

-নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ার পারভেজ লিমন বলেন, জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ১৭টি পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ৩৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাতে এ ফলাফল ঘোষণা করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park